সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের জমজমাট বিজয় দিবস উদযাপন : শিশু-কিশোরদের চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতা
মোহাম্মদ আলী খান (বাবুল), আটলান্টিক সিটি : আটলান্টিক সিটির মি: স্টেক রেস্টুরেন্টে গত বিশ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় সাউথ জার্সি মেট্রো আওয়ামি লীগ বাংলাদেশের ছেচল্লিশতম বিজয় দিবস উদযাপন করে। জমজমাটভাবে উদযাপিত এই অনুষ্ঠানটি মোট তিনটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্ব ছিল শিশু-কিশোরদের চিত্রাংকন এবং সংগীত প্রতিযোগিতা। দ্বিতীয় পর্ব ছিল আলোচনানুষ্ঠান এবং শেষ পর্ব ছিল সংগীতানুষ্ঠান। সন্ধ্যা সাতটায় শিশু-কিশোরদের প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়়। বিশ জন প্রতিযোগি এতে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ক্রেস্ট প্রদান করা হয় এবং বাকি সবাইকে সান্তনা পুরস্কার দেয়া হয়। সাউথ জার্সি মেট্রো আওয়ামি লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় সন্ধ্যা সাড়ে নয়টায় শুরু হয় আলোচনানুষ্ঠান।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভপতি ড: সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরী কাজে বাংলাদেশে যাওয়ায় তার বদলে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান ও প্রধান বক্তা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। প্রথমে স্বাধীনতা যুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ও জাতীয় সংগীত বাজানো হয়। এরপর আলোচনায় অংশ নেন ফারহাদ সিদ্দিকী, রওশন উদ্দিন, অভিজিত্ চৌধুরী, কান্চন বল, মোহাম্মদ শাহজাহান, শহীদ খান, শামসুল ইসলাম শাহজাহান, সা: জা: মেট্রো আওয়ামি লীগের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর ভূইয়া, বাংলাদেশ থেকে আগত চট্টগ্রামের পতেংগা ছাত্র লীগ নেতা জাহিদুল ইসলাম রনি, বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের আহবায়ক গোলাম হাফিজ, আব্দুস সামাদ আজাদ, বাংলাদেশ থেকে আগত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান ও আহসান হাবিব।
বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্বাদের অবদান, দেশ স্বাধীন ও বিজয়ের কথা স্মরণ করেন। প্রধান বক্তা আব্দুস সামাদ আজাদ আওয়ামী লীগের ঐক্যের গুরুত্বের কথা বলেন। তিনি আরও বলেন যে ড: সিদ্দিকুর রহমানের নেত্রীত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগই হচ্ছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত একমাত্র সংগঠন। তাই এর এখতিয়ার হচ্ছে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেট ও সিটি কমিটিগুলির কমিটি গঠন, ভেংগে দোয়া বা অনুমোদন দেয়া। কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্র কমিটি নতুন কমিটি না দিবে ততদিন পর্যন্ত ঐ কমিটি বৈধ বলে তিনি উল্যেখ করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বক্তব্য দিতে গিয়ে বলেন যে আটলান্টিক সিটির বিজয় দিবসের অনুষ্ঠানে আশাতীত লোকের সমাগম দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি তাঁকে সম্মান জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। প্রধান অতিথি মাহবুবুর রহমান বক্তব্য দিতে গিয়ে সাতই মার্চ বঙ্গবন্ধুর রেসকোর্সে ভাষণের সময় তার স্বশরীরে উপস্থিত থাকার কথা ও মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার অভিজ্জতার কথা বর্ণনা করেন।
সভাপতির ভাষণে আহসান হাবিব উপস্থিত নেতা, কর্মী ও সমার্থথকদের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। বক্তব্যের পালা শেষে শুরু হয় সংগীতানুষ্ঠান। সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী জয়ন্ত সিনহা ও নিউ ইয়র্ক থেকে আগত বাংলাদেশর জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী চন্দন চৌধুরী। তার গাওয়া গান সবাই প্রাণভরে উপভোগ করেন। নৈশ ভোজের মধ্য দিয়ে রাত সাড়ে বারোটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes