সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র স্বাধীনতার কবিতানুষ্ঠান (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2144189058932215/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক স্বাধীনতার কবিতানুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করেছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। স্থানীয় সময় ২৫শে মার্চ রোববার স্বাধীনতার কবিতা অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত কবি রফিক আজাদকে। সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র সভাপতি কবি জুলি রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে ভিন্ন আমেজের এ অনুষ্ঠানটি শুরু হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি এবি এম সালেহ উদ্দিন। প্রথমে কবি শহীদ কাদরীর কবিতা পাঠ করেন নীরা কাদরী। একাধারে স্বরচিত কবিতায় থাকেন কবি রওশন হাসান, হাবীব ফয়েজী, মেহের চৌধুরী, কামরুন্নাহার রীতা, সাধন সিকদার, মাকসুদা আহমদ, মাসুম আহমদ, ড. দলিলুর রহমান, জুলি রহমান, ছন্দা বিনতে সুলতানা। আবৃত্তি শিল্পীদের মধ্যে ছিলেন নিউইয়র্কের বলিষ্ঠ কন্ঠ গোপন সাহা, লুবনা কাইজার, মোঃ ইলিয়াস হোসেন এবং নতুন প্রজন্মের জনম। বাচিক শিল্পীগণ রফিক আজাদের কবিতা কন্ঠে ধারণ করেন এবং তাদের বলিষ্ঠ কন্ঠে অনুষ্ঠানটি হয়ে ওঠে অনন্য প্রাঞ্জল। সর্বশেষ আকর্ষণ জুলি রহমানের গীতি কাব্য। ঘরের ইঁদুর কাটে দাওয়া নাম যে রাজাকার। এতে তবলায় সংগত করেন আরিফ এবং গানে আহমদ বাবলা সহ জুলি রহমান ও মেহের চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কথাশিল্পী নাসরীন চৌধুরী। কমিউনিটি নেতা আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে টেলিকনফারেন্সে যোগ দেন কবি জুলি রহমানের বড় ভাই কবি ড. দলিলুর রহমান। তিনিও অসাধারণ আবৃত্তি করেন টেলিকনফারেন্সে।


অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কবি জুলি রহমানের আবাসস্থলে। অনুষ্ঠানটির বিশেষ বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়।
https://www.facebook.com/USANewsNY/videos/2144302468920874/
https://www.facebook.com/USANewsNY/videos/2144289668922154/
https://www.facebook.com/USANewsNY/videos/2144281252256329/
https://www.facebook.com/USANewsNY/videos/2144274998923621/
https://www.facebook.com/USANewsNY/videos/2144221672262287/
https://www.facebook.com/USANewsNY/videos/2144231415594646/
https://www.facebook.com/USANewsNY/videos/2144215735596214/
https://www.facebook.com/USANewsNY/videos/2144212268929894/
https://www.facebook.com/USANewsNY/videos/2144204288930692/
https://www.facebook.com/USANewsNY/videos/2144199515597836/
https://www.facebook.com/USANewsNY/videos/2144196852264769/
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল