সাতটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল ট্রাম্প প্রশাসনের
ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন -এ সাতটি দেশ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হওয়ার তাদের বিরুদ্ধে দেয়া ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ স্থগিত করেছিল যুক্তরাষ্ট্রের আদালত। এবার সেই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করল ট্রাম্প প্রশাসন। বিবিসি জানায়, ওয়াশিংটনের ফেডারেল জজের নেয়া এই সিদ্ধান্ত বাতিল করার জন্য আবেদন করা হয়।
এর আগে ট্রাম্প সাতটি দেশের ওপর ১২০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, মুসলমানদের লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, বরং দেশের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অবশ্য এ কথা বলার এক সপ্তাহ আগে তিনি জানান, শরণার্থী নেয়ার ক্ষেত্রে খ্রিস্টানদের অগ্রাধিকার দেয়া হবে।
এদিকে ট্রাম্পের এই নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ দেয়ার পরদিন যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যের আদালতে এই নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। সর্বশেষ ওয়াশিংটন ফেডারেল আদালত থেকেও ট্রাম্পের এই নির্বাহী আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে শনিবার করা এক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, ‘তথাকথিত বিচারকের’ মন্তব্য এটি। কিন্তু আমি এই নির্বাহী আদেশ প্রতিষ্ঠিত করবই। বিবিসি।
সর্বশেষ সংবাদ
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ