Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

সাপ্তাহিক আজকাল-এর নির্বাহী সম্পাদক পদে সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: September 26, 2013 | 11:19 AM

সালাহউদ্দিন আহমেদ: নিউইয়র্কের বাংলা প্রিন্ট মিডিয়ার জগতে আতœপ্রকাশ করতে যাচ্ছে দৈনিক আদর। অপরদিকে নিউইয়র্ক থেকে প্রকাশিত ফ্রি সাপ্তাহিক আজকাল-এর নির্বাহী সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আজকাল-এর নির্বাহী সম্পাদক পদে যোগদান করেছেন সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম। গেলো সপ্তাহে আজকাল-এ এই বিদায় আর যোগদানের ঘটনা ঘটেছে। এদিকে চলতি বছর নিউইয়র্ক থেকে আরো পাঁচটি ফ্রি সাপ্তাহিক প্রকাশিত হয়েছে। পত্রিকাগুলো হচ্ছে: সাপ্তাহিক বাংলাদেশী, সাপ্তাহিক জাগরণ, সাপ্তাহিক প্রথম আলো ইউএসএ, সাপ্তাহিক আল-মাহাব্বাহ ও সাপ্তাহিক জুম্মাবার।

সাপ্তাহিক জাগরণ-এর সম্পাদক হচ্ছেন মোস্তাক দাউদী, সাপ্তাহিক প্রথম আলো ইউএসএ’র সম্পাদক হচ্ছেন এম রহমান, সাপ্তাহিক আল-মাহাব্বাহ-এর সম্পাদক হচ্ছেন মুহাম্মাদ আইনুল হুদা আর সাপ্তাহিক জুম্মাবার-এর সম্পাদক হচ্ছেন কাজী কাইয়ুম। সচেতন পাঠকদের মতে পত্রিকাগুলো আজো পাঠকপ্রিয় হয়ে উঠেনি।

‘বিশ্ববাসীর বাংলা দৈনিক’ শ্লোগান নিয়ে প্রকাশিতব্য দৈনিক আদর সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংবাদিক সালেম সুলেরী ইউএনএ প্রতিনিধিকে বলেন, হিংসা-বিদ্বেষ-যুদ্ধ-গৃহযুদ্ধময় বিপন্ন পৃথিবীকে আদরণীয় করতে প্রকাশিত হতে যাচ্ছে দৈনিক আদর। দৈনিক আদর-এর কার্যনির্বাহী উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার জীবন চৌধুরী এবং বাংলাদেশ ব্যুরো আবাসিক সম্পাদকের দায়িত্ব নিয়েছেন বিশিষ্ট কবি, দৈনিক ইত্তেফাক’র সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী। ইতিমধেই পত্রিকাটি’র জন্য জ্যাকসন হাইটসে অফিস নেয়া হয়েছে। উল্লেখ্য, কয়েক বছর আগে ‘পরিবর্তন’ ও ‘দৈনিক বাংলা’ নামে নিউইয়র্ক থেকে বাংলা ভাষায় দু’টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়ে বন্ধ হয়ে যায়। 

উল্লেখ্য, নিউইয়র্ক থেকে বর্তমানে সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক বাঙালী ও সাপ্তাহিক বাংলা পত্রিকা (পেইড) সহ নিয়মিত প্রকাশিত ফ্রি পত্রিকাগুলো হচ্ছে: সাপ্তাহিক পরিচয়, সাপ্তাহিক বাংলাদেশ, সাপ্তাহিক দর্পণ, সাপ্তাহিক দেশবাংলা, সাপ্তাহিক বাংলা টাইমস, সাপ্তাহিক জন্মভূমি, সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক বর্ণমালা এবং সাপ্তাহিক বিজয় (অনিয়মিত)। ইতিপূর্বে প্রকাশের পর বন্ধ হয়ে গেছে সাপ্তাহিক প্রবাসী, সাপ্তাহিক সংবাদ, সাপ্তাহিক আমার দেশ, সাপ্তাহিক এখন সময়, সাপ্তাহিক কাগজ, সাপ্তাহিক আয়না, সাপ্তাহিক নতুন প্রবাসী, সাপ্তাহিক কথা, সাপ্তাহিক হককথা, সাপ্তাহিক একাত্তর, সাপ্তাহিক বিদেশ বাংলা, সাপ্তাহিক মুক্তকন্ঠ, সাপ্তাহিক জালালাবাদ নিউজ, সাপ্তাহিক দেশকন্ঠ, সাপ্তাহিক বাংলা নিউজ, সাপ্তাহিক জয়বাংলা, সাপ্তাহিক ইত্যাদি, সাপ্তাহিক নিউইয়র্ক ও সাপ্তাহিক পৃথিবীর আলো এবং পাক্ষিক আনন্দ, চিত্রালী ও কম্পিউটার বাংলা। এরমধ্যে সাপ্তাহিক এখন সময় ও হককথা ইন্টারনেট সংস্করণ প্রকাশিত হচ্ছে। 

আজকাল-এর বিদায়ী নির্বাহী সম্পাদক মোহাম্মদ সাঈদ ইউএনএ প্রতিনিধিকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় তিনি গত ২০ সেপ্টেম্বর ঐ পদ ছেড়ে দিয়েছেন। তবে এই পদ ছেড়ে দেয়ার পেছনের মূল কারণ হচ্ছে মোহাম্মদ সাঈদ নিজেই নিউইয়র্ক থেকে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছেন। তিনি মনে করেন নিউইয়র্ক থেকে বাংলা ভাষায় কয়েকটি ভালো পত্রিকা দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়ে আসলেও আরো ভালো কিছু করার সুযোগ রয়েছে। সেই দৃষ্টিকোন থেকে তিনি নতুন আরো একটি সাপ্তাহিক প্রকাশে উদ্যোগী হয়েছেন। ‘সাপ্তাহিক প্রবাস’ নামক পত্রিকাটি অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে। মোহাম্মদ সাঈদ পত্রিকাটির সম্পাদক। উল্লেখ্য, ২০০৮ সালে প্রকাশিত সাপ্তাহিক আজকাল-এর জন্মলগ্ন থেকেই জড়িত এবং সর্বশেষ নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের সময়’র যুক্তরাষ্ট্র প্রতিনিধিও দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি বাংলা ভিশিন টিভি’র নিউইয়র্ক প্রতিনিধিরও দায়িত্ব পালন করেন।

অপরদিকে, একুশে টেলিভিশনের রিজিওনাল চীফ রিপোর্টার সাখাওয়াত হোসেন সেলিম আজকাল-এর নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছেন। ইউএসএনিউজ অনলাইন.কম সম্পাদক এবং কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানব জমিন-এর স্টাফ রিপোর্টার এবং দৈনিক বাংলাবাজার পত্রিকার কুমিল্লা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কুমিল্লা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সাংবাদিক সেলিম নিউইয়র্কের সাপ্তাহিক বাংলা পত্রিকা’র চীফ রিপোর্টার এবং অধুনালুপ্ত সাপ্তাহিক বাংলা নিউজ ও জালালাবাদ নিউজ-এর সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV