‘সাপ্তাহিক প্রবাস’ সম্পাদক মোহাম্মদ সাঈদ ডিটেনসন সেন্টার থেকে মুক্তি পেয়েছেন
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের আটককেন্দ্রে ১২ দিন আটক থাকার পর ৬ জুন মঙ্গলবার মুক্তি পেয়েছেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক ও ‘সাপ্তাহিক প্রবাস’ এর সম্পাদক মোহাম্মদ সাঈদ। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে নিউজার্সির হাডসন কাউন্টির ইমিগ্রেশন আদালতে শুনানি শেষে তাকে মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, গত ২৪ মে ‘ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইস) এবং ‘এনফোর্সমেন্ট রিমুভাল অপারেশন্স’ এর এজেন্টরা নিউইয়র্ক সিটির ফ্লাশিং এলাকা থেকে সাংবাদিক সাঈদকে গ্রেফতার করে এবং তাকে রাখা হয় নিউজার্সির হাডসন কাউন্টি কারাগারে।
ডিটেনসন সেন্টার থেকে মুক্তি পাবার পর সাংবাদিক সাঈদ বলেন, ইমিগ্রেশন সংক্রান্ত কোন ঘটনা নয়, অন্য অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য তার নিজের এবং পরিবারের পৃথক দু’টি আবেদন একত্রিত না হওয়ায় ইমিগ্রেশনের জটিলতার সৃষ্টি হয়। সাঈদ বলেন, তার বিরুদ্ধে যে ভুয়া অভিযোগ করা হয়েছিল তা স্পষ্ট করেই তাকে আভাস দিয়েছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা। আটক সাঈদের বিরুদ্ধে পূর্বঘটিত কোন অপরাধের প্রমাণ খুঁজে পায়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল