Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সাবেক মার্কিন ফার্স্টলেডি বারবারা বুশ আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: April 18, 2018 | 10:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক মার্কিন ফার্স্টলেডি বারবারা বুশ মারা গেছেন। ৯২ বছর বয়সে মঙ্গলবার তিনি মারা যান। মার্কিন রাজনীতিতে তার অবদান অনেক। তাকে দেখা হতো রিপাবলিকান পরিবারের কর্তী হিসেবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সাবেক প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশের অফিস থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, সাবেক মার্কিন ফার্স্টলেডি বারবারা প্রিয়ার্স বুশ মঙ্গলবার ৯২ বছর বয়সে মারা গেছেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে ৭৩ বছর ধরে দাম্পত্য জীবন ছিল তার। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক বুশ পরিবারের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো তাকে। তিনি একাধারে ছিলেন সাবেক প্রেসিডেন্টের স্ত্রী। আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের মা। মাত্র ১৬ বছর বয়সে জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে সাক্ষাত হয় বারবারা বুশের। তখন তিনি ছিলেন স্কুলের একজন ছাত্রী। তিনি পড়াশোনা করতেন ম্যাচাচুসেটসের একটি অভিজাত প্রিপারেটরি স্কুলে। ১৯৪৫ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন নৌবাহিনীর অফিসার হিসেবে সবেমাত্র যুদ্ধ থেকে ছুটিতে বাড়ি ফিরেছিলেন সিনিয়র বুশ। এই দম্পতির রয়েছে ৬ ছেলেমেয়ে। বারবারা বুশ ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি। তিনি বিশ্বব্যাপী শিক্ষায় অবদান রেখে গেছেন। পারিবারিক শিক্ষার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন একটি ফাউন্ডেশন। ওদিকে বারবারা বুশ মারা যাওয়ার খবরে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, তিনি ছিলেন আমেরিকান পরিবারের একজন এডভোকেট বা পরামর্শদাতা। দেশ, পরিবারের প্রতি তার অসীম শ্রদ্ধার জন্য দীর্ঘদিন পৃথিবীর মানুষ তাকে স্মরণ করবে। বারবারা বুশের ছেলে জেব বুশ ছিলেছেন, আমি জর্জ বুশ ও বারবারা বুশের সন্তান হিসেবে ব্যতিক্রমী গর্ব অনুভব করি। মা ছিলেন মহত, মজাদার মানুষ। ছিলেন ভালবাসাময়, স্মার্ট, করুণাময়ী। বারবারার অন্য ছেলে জর্জ পি বুশ টুইটে লিখেছেন, আমরা তোমাকে মিস করবো। কিন্তু আবার আমাদের দেখা হবে। ডেমোক্রেট দল থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম নারী মেডেলিন অলব্রাইট বারবারা বুশকে স্মরণ করেছেন দৃঢ়প্রত্যয়ী একজন নারী হিসেবে, তার মধ্যে ছিল সেরা মার্কিন মূল্যবোধ। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV