Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

সামরিক খাতে ৭৫০ বিলিয়ন ডলার ব্যয়ের আশ্বাস প্রেসিডেন্ট ট্রাম্পের

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: December 10, 2018 | 11:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামরিক খাতে রেকর্ড ৭৫০ বিলিয়ন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বারবার সামরিক বাজেট বৃদ্ধির আহবান জানিয়ে আসছিলেন। কিন্তু তার আহবানে এত দিন সারা দেন নি
ট্রাম্প । উল্টো এ বছরের সামরিক বাজেট ৭১৬ বিলিয়ন ডলারকেও যথেষ্ট বেশি বলে উল্লেখ করেছেন তিনি। কিন্তু এমন মন্তব্যের এক সপ্তাহ যেতে না যেতেই উল্টো কথা বললেন ট্রাম্প । সিএনএন জানিয়েছে, ডনাল্ড ট্রাম্প নিজেই সামরিক বাজেট বাড়িয়ে ৭৫০ বিলিয়ন ডলার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এখনো জানা যায়নি, ঠিক কি কারণে নিজের সিদ্ধান্ত বদলালেন প্রেসিডেন্ট। তিনি এর আগে সামরিক বাজেট শতকরা ৫ ভাগ কমানোর পক্ষে কথা বলেছেন। কিন্তু প্রতিরক্ষা কর্মকর্তারা বলে আসছিলেন, সামরিক ব্যয় কমে গেলে তা ঝুঁকির সৃষ্টি করতে পারে।
সামরিক ব্যয়ে বরাবরই যুক্তরাষ্ট্র সবার থেকে এগিয়ে থাকে। গত বছর সামরিক খাতে বাজেট ছিল পরবর্তী ৭ টি দেশের সমন্বিত বাজেটের সমান। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV