সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ বিএনপির কোন বিকল্প নাই : নিউইয়র্কে বিএনপি নেতা মোশাররফ
নিউইয়র্ক : খুন, গুম, হত্যা, রাহাজানি, চাঁদাবাজি, ধর্ষণ নামক আওয়ামীলীগের অপশাসন থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ বিএনপির সাংগঠনিক আন্দোলন ছাড়া আর কোন বিকল্প নাই বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রদল নেতা, বর্তমান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুইন্সের পাংশী রেস্তোরায় যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। নিউইয়র্ক ষ্টেট বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান লিটুর পরিচালনায় অন্যান্যের মধ্যে জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সভাপতি পারভেজ সাজ্জাত, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র সভাপতি নাসিম আহাম্মেদ, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম সিকদার, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র যুবদল নেতা মইনুল হাসান মুহিদ, সাবেক ছাত্রনেতা সোহেল হাওলাদার, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আনিস আহাম্মেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন আরো বলেন, দেশে কোন আইনের শাসন নাই, জীবনের নিরাপত্তা নাই, সরকারের বিরুদ্ধে কথা বলে সুস্থভাবে বাসায় ফায়ার যাওয়ারও কোন গ্যারান্টি নাই, মানুষ এখন তাদের অপশাসনে এতটাই অতিষ্ট যে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগ মাত্র ত্রিশটি আসনেও বিজয়ী হতে পারবে না বলে শংকা প্রকাশ করেন।
সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র এসেছেন বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন ও তার স্ত্রী শাহিনা আক্তার। ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলিনা ভ্রমণ শেষে গতকাল ২৫ অক্টবর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে এসে পৌঁছেছেন। নিউইয়র্কের পেনসিলভানিয়া ট্রেইন ষ্টেশনে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ