Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

সাহিত্য একাডেমি প্রবাসে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে, নতুন প্রজন্মের মাঝেও বিস্তৃতি ঘটাবে

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: September 17, 2013 | 7:02 AM

নিউইয়র্ক: ‘প্রতিটি মানুষের মনে সাহিত্য আছে। কেউ চর্চ্চা করেন, আবার কেউ করেন না। সাহিত্য একাডেমি প্রবাসে বাংলা সাহিত্য চর্চ্চার অন্যতম প্লাটফর্ম। যারা বুকে সাহিত্য লালন করেন তারা এর মাধ্যমে বিকাশের সুযোগ পাবেন। সাহিত্য একাডেমি প্রবাসে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে, এমনকি নতুন প্রজন্মের মাঝেও তা বিস্তৃতি ঘটাতে সক্ষম হবে। আমি সাহিত্য একাডেমির সাফল্য কামনা করি।’ বলেছেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মনিরুল ইসলাম। তিনি গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ১৮৫৬ ওয়াটসন এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকা ইন্ক এর স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য একাডেমির নতুন শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

সাহিত্য একাডেমি ব্রঙ্কসের প্রধান সমন্বয়কারী লেখিকা সোনিয়া কাদির-এর সভাপতিত্বে এবং ছড়াকার মনজুর আহমেদের (প্রথম পর্ব) এবং একাডেমির অন্যতম উদ্যোক্তা হারুণা আক্তার রোজির (দ্বিতীয় পর্ব) পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি শহীদ কাদরীর সহধর্মিনী নীরা কাদরী ও সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে নীরা কাদরী বলেন, ‘সাহিত্য মানুষের মনে আপনা থেকেই এসে যায়। ব্রঙ্কসে সাহিত্য একাডেমির যাত্রা শুরু হওয়ায় আশা করি প্রবাসে বাংলা সাহিত্যের আরো বিস্তৃতি ঘটবে।’

09172013_003_SHAHITYA_ACADEMYমোশাররফ হোসেন বলেন, ‘২০১০ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর ঝড়-বৃষ্টি-বাদল উপেক্ষা করে এগিয়ে চলেছে সাহিত্য একাডেমি। প্রতি মাসের শেষ শুক্রবার একাডেমির আসর বসে। তিনি আরো বলেন, সাহিত্য একাডেমি এ পর্যন্ত ৩৩টি মাসিক সভা করেছে। এসব সভায় প্রবাসের লেখক, কবি-সাহিত্যিকদের সমাবেশ ঘটেছে। ব্রঙ্কস শাখায় প্রতি তিন মাস পর পর সাহিত্য সভা হবে। ব্রঙ্কসের প্রবাসী বাঙালিদের সুবিধার্থে এই শাখাটি প্রতিষ্ঠা করা হয়েছে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকা ইন্ক এর সাধারণ সম্পাদক নাসরিন আহমেদ। তিনি বলেন- ‘আমরা আমাদের সংগঠনের মাধ্যমে এই প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতি প্রচার ও প্রসারের লক্ষ্যে কাজ করছি, পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। সাহিত্য একাডেমির কার্যক্রম আমাদেরই কাজের অংশ তাই আমরা তাদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা সাহিত্য একাডেমির অংশিদার হতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আমার বিশ্বাস আমাদের যৌথ প্রচেষ্ঠায় প্রবাসের সাহিত্য চর্চ্চা আরো বেগবান হবে।’

শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি ও বিশিষ্ট আইনজ্ঞ এন. মজুমদার, বিশিষ্ট রিয়েলটর জাকির এ. খান ও বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকা ইন্ক এর সভাপতি নূরুল আবেদীন, প্রমূখ।উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এবি টিভির প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, সাংবাদিক আকবর হায়দার কিরণ, সাপ্তাহিক বাঙালি পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম, এনটিভি ইউএসএর বার্তা প্রধান তাওহীদুল ইসলাম, মিজানুর রহমান, ডা. মোঃ ইউনুস আলী, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক সাদী মিন্টু, মুহম্মদ মনসুর আলী, মোহাম্মদ মুকিত চৌধুরী, রুমা দিলরুবা আলম, মোহাম্মদ রফিউল ইসলাম, মোহাম্মদ কাইয়ূম, সাঈদ আহমেদ, আহমেদ জামিল, মোহাম্মদ নাসিরুল্লাহ, সারওয়ার চৌধুরী, হেলাল উদ্দিন চৌধুরী, এম আহমেদ, রেক্সোনা মজুমদার, সালেহা পারভিন, আব্দুর রউফ প্রমূখ।

ব্যানার উন্মোচনের মাধ্যমে সাহিত্য একাডেমির ব্রঙ্কস শাখার উদ্বোধন করেন কন্সাল জেনারেল মনিরুল ইসলাম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী মুমু আনসারী, গোপন সাহা ও শাহানা বেগম।স্বরচিত কবিতা পাঠ করেন- ছহুল আহমেদ, মোখলেসুর রহমান, জালাল উদ্দিন, কাজী আতিক, মিনহাজ আহমেদ শাম্মু, সবিতা দাস, চারু হক প্রমূখ। বাংলা সাহিত্যের তাৎপর্য এবং উত্তরণ বিষয়ক প্রবন্ধ পাঠ করেন স্থপতি ও কবি মোহাম্মদ ইকবাল হোসেন। সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী সবিতা দাশ, সাকিনা ডেনী, দিলরুবা আবেদীন, সোনিয়া সুইটি প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতি লেখিকা সোনিয়া কাদির তাঁর সমাপনি বক্তব্যে বলেন, ‘এই ব্রঙ্কসে আমাদের কমিউনিটি প্রসার লাভ করার সাথে সাথে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে, কিন্তু কোন সাহিত্য সংগঠন গড়ে উঠেনি, অথচ এখানে অনেক লেখক-কবি-সাহিত্যিক বসবাস করছেন। তাদের সমন্বয় ঘটানের জন্য আমরা সাহিত্য একাডেমির একটি শাখা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করি। আমি আশা করবো আমাদের কার্যক্রমের মাধ্যমে এখানে সাহিত্য চর্চ্চার একটি চমৎকার প্লাটফর্ম তৈরী হবে। এ জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।’

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV