সিএনএন’র তারকা সাংবাদিক জিম অ্যাকোস্টা’কে ওভাল অফিস থেকে বের করে দিলেন ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কার্যালয় ‘ওভাল অফিস’ এ মঙ্গলবার সংবাদ সম্মেলন চলাকালে বের করে দিয়েছেন সিএনএন এর তারকা সাংবাদিক জিম অ্যাকোস্টা’কে।
সংবাদ সম্মেলন চলাকালে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণের জন্য জিম একাধিকবার ‘মি. প্রেসিডেন্ট’ বলে উচ্চস্বরে ডাকেন। এর পর প্রশ্ন করার সুযোগ পেয়ে তিনি ট্রাম্পের কাছে প্রশ্ন করেন, ‘আপনি কি বলেছিলেন যে, আপনি চান নরওয়ে থেকে আরও বেশী লোক যুক্তরাষ্ট্রে আসুক? এটা কি সত্যি মি.প্রেসিডেন্ট?’ এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি চাই বিশ্বের সব স্থান থেকেই এখানে লোক আসুক, সব স্থান। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ’।
জিম আবার প্রশ্ন করেন, ‘শুধুমাত্র ককেশিয় বা সাদা চামড়ার দেশের লোকজন, নাকি বিশ্বের যে কোনও স্থানের কালো চামড়ার লোকজনও মি. প্রেসিডেন্ট?’ এরপর ডোনাল্ড ট্রাম্প জিমের দিকে আঙ্গুল তুলে সরাসরিভাবে বলেন, ‘আউট’। এরপর জিম অ্যাকোস্টা ওভাল অফিসের কনফারেন্স রুম থেকে বের হয়ে যাবার সময় ডোনাল্ড ট্রাম্পের একজন কর্মী জিম’কে উদ্দেশ্য করে বলেন, ‘ধন্যবাদ জিম’।
জিম অ্যাকোস্টা এ ঘটনার পর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে টুইট করে বলেন যে, ‘সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে হোয়াইট হাউসে’র কর্মকর্তারা তাকে প্রশ্ন করতে বাধা প্রদান করছিলেন।’ ফক্স নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!