Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার ফন্দি আঁটায় যুক্তরাষ্ট্রে আব্দেল্লাহর ১৫ বছর জেল

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: October 21, 2017 | 1:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আব্দেল্লাহ আহমাদ তোউনিসি নামে এক ব্যক্তিকে সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার ফন্দি আঁটায় ১৫ বছরের জেল দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। শিকাগোর একটি কলেজে পড়ত আব্দেল্লাহ। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে ২০১৩ সালে সে পরিকল্পনা করে। তার এ পরিকল্পনা ধরা পড়ে যায় এফবিআইএর কাছে। আদালতে আব্দেল্লাহর আইনজীবী বলেন, সন্ত্রাস নয় আসাদ সরকারের বিরুদ্ধেই যুদ্ধে যোগ দিতে চেয়েছিল ১৮ বছরের এই তরুণ। টাইমস অব ইসরায়েল

যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বিচারক স্যামুয়েল দের ইয়েঘিয়ান আব্দেল্লাহকে বলেন, শিক্ষার সুযোগ অবহেলা করে সন্ত্রাসীদের সঙ্গে যোগ দিতে, যাদের সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করছিলেন, তারা মানুষ হত্যা করে গর্ববোধ করে। সন্ত্রাসীদের সঙ্গে জড়িত হওয়ার ব্যাপারে এধরনের ‘ফ্রি পাস’ আইন কখনো দিতে পারে না।

বিচারক এও বলেন, আব্দেল্লাহ সিরিয়ায় আল-নুসরা ফ্রন্টে যোগ দেওয়ার পরিকল্পনা করছিল যাদেও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এবং সিরিয়ায় তারা ধংস চালিয়ে যাচ্ছে।

ইলিনয় রাজ্যের অরোরা এলাকার বাসিন্দা আব্দেল্লাহ আদালতের কাছে ক্ষমা চাইলেও তা নাকচ করে দেন বিচারক। ২০১৩ সালের ১৯ এপ্রিল শিকাগোর ও’হেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আব্দেল্লাকে গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতারের জন্যে পরে আব্দেল্লাহ এফবিআইএর প্রশংসা করে তার জীবন বাঁচানোর জন্যে গোয়েন্দা সংস্থাটিকে ধন্যবাদ জানায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ