সিরিয়ায় রাসায়নিক হামলা ক্ষমার অযোগ্য অপরাধ: জাতিসংঘ মহাসচিব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার তিনি ‘এ ধরণের মারাত্মক অপরাধ’ মোকাবেলায় পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর: এএফপি’র।
অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস’র (ওপিসিডব্লিউ) প্রধানের সঙ্গে গুতেরেসের সাক্ষাতের পর এ আহ্বান জানানো হলো। সংস্থাটি ২০১৪ সাল থেকে সিরিয়ায় ৭০টির বেশি বিষাক্ত গ্যাস হামলার ঘটনা তদন্ত করেছে।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ মহাসচিব সিরিয়ান আরব রিপাবলিকানে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগের ব্যাপারে উদ্বিগ্ন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরণের রাসায়নিক অস্ত্রের ব্যবহার অগ্রহণযোগ্য ও জঘন্য। এমন মারাত্মক অপরাধের সাথে যারা জড়িত তারা ক্ষমার অযোগ্য।’
ওপিসিডব্লিউ প্রধান আহমাত উজুমকু বলেন, সম্প্রতি সিরিয়ার পূর্ব গৌতায় কয়েক দফা রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া