সিলেটের ৬টি আসনে মহাজোট মনোনীত প্রার্থীদের সমর্থনে নিউইয়র্কে সভা : চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বান
https://www.facebook.com/USANewsNY/videos/1381458258656775/
ইউএসএনিউজঅনলাইন.কম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের সমর্থনে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেষ্টুরেন্টে গত ২৪ ডিসেম্বর সোমবার রাতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ী আহ্বান জানান হয়।
জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা শেখ আতিকুল ইসলাম ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা হুমায়ূন আহমেদ চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ।
‘যুক্তরাষ্ট্রস্থ সিলেট জেলা আওয়ামী পরিবার’র ব্যানারে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব হাসনু ও আব্দুর রহিম বাদশা, প্রচার সম্পাদক হাজী এনাম, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট ওয়াহিদুর রহমান মুক্তা, মোস্তফা কামাল, শেখ মকলু মিয়া, ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, অধ্যাপিকা হুসনে আরা প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন কানেকটিকাট আওয়ামী লীগের সভাপতি জুনেদ এ খান, আওয়ামীলীগ নেতা শাহীন আজমল, কফিল আহমদ চৌধুরী, সাইকুল ইসলাম, মো. গজনবী, শাহীন ইবনে দেলোয়ার, শামসুল আবেদীন, আসাদুল গনি আসাদ, আল আজিনুল হক মান্না, জয়নাল আবেদীন, সৈয়দ আতিক, হোসেন আহমদ, মামুন আহমদ চৌধুরী, যুবলীগ নেতা শেখ ওলি আহাদ, শ্যামল কান্তি ধর, এম মোস্তাক আহমদ, আবদুল হাই পারভেজ, আবদুল মতিন, নুরুজ্জামান সোহেল, নুরুদ্দিন, মাহমুদুল হাসান, জাকারিয়া আহমেদ, শামীম আহমেদ, জাকারিয়া আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। তারা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও জননন্দিত সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে প্রবাসীদেরও যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বক্তারা বলেন, সিলেটের ৬টি আসনে মহাজোট মনোনীত প্রার্থীদের ৩ টি আসনেই রয়েছেন প্রবাসী প্রার্থী। তারা নির্বাচিত হলে সংসদে প্রবাসীদের হয়ে কথা বলবেন। বক্তারা এসময় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ‘প্রার্থী যেই হোক মহাজোট মনোনীত প্রার্থীদের’ স্লোগানে প্রচারণা চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন। ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন পর্যন্ত ফোন-সোসাল মিডিয়ায় গণসংযোগের মাধ্যমে মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন তারা।
https://www.facebook.com/USANewsNY/videos/1945631495520123/
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল