Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সিলেটে রিপন দেবের চিকিৎসায় ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র আর্থিক সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: August 4, 2023 | 3:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : সিলেটের ওসমানীনগর উপজেলার ভোদরপুরের সমাজকর্মী রিপন কান্তি দেবের কিডনির চিকিৎসা সহায়তার জন্য ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এর পক্ষ থেকে ২ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। ৪ জুলাই সিলেট-২ (ওসমানীনগর-বিশ^নাথ) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান দু’টি কিডনিই অকেজো হওয়া রিপন কান্তি দেবের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র পক্ষে তার নিকট এই চেক হস্তান্তর করেন।
এসময় সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের দু:সময়ে যারা এগিয়ে আসেন তারাই প্রকৃত মানুষ। অসুস্থ রিপন কান্তি দেবের চিকিৎসায় ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইনকসহ উদার হস্তে যারা এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানান তিনি।
চেক প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও এসোসিয়েশনের বাংলাদেশ সমন্বয়কারী মোহাম্মদ আরশ আলী, আ’লীগ নেতা পিনাক পানি ভট্টাচার্য, সাবেক ইউপি সদস্য ভাস্কর দত্ত, সমাজসেবক জুবায়ের আহমদ মজনু, ব্যবসায়ী জুবায়ের আহমদ, সুয়েব খান, বিলাল আহমদ প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সমাজকর্মী রিপন কান্তি দেবের দু’টি কিডনিই অকেজো হয়ে যাওয়ায় তিনি মানবেতর জীবন যাপন করছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৭০ লাখ টাকা। পরিবার ও সমাজের বিত্তবানদের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ৪০ লাখ টাকার ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন রিপন দেব। তার চিকিৎসা সম্পন্ন করার জন্য আরও ৩০ লাখ টাকার প্রয়োজন। তিনি এব্যাপারে সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV