সিলেট সদর সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল
নিউইয়র্ক : ধর্মীয় উৎসব আমেজে অনুষ্টিত হয়েছে যুক্তরাষ্ট্র সিলেটি প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন সিলেট সদর সমিতি ইউএসএ ইন্ক এর ইফতার ও দোয়া মাহফিল। গত ৪ই জুন রবিবার এষ্টেরিয়ার বৈশাখী রেষ্টুরেন্ট এ অনুষ্টিত হয় এ ইফতার মাহফিল। দল-মত নির্বিশেষে নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী যোগ দেন এ ইফতার ও দোয়া মাহফিলে। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টানের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এর সভাপতি বদরুল খান, সাবেক সভাপতি আবদুল বাছিত, সাবেক সভানেত্রী বদরুন নাহার খান মিতা, উপদেষ্টা একলিমুজজ্জামান নুনু, এম,সি কলেজ এলাইমনাই সভাপতি বেলাল উদ্দিন, কমিউনিটি নেতা সেলি এম উদ্দিন, আব্দুল মোমিত ফুয়াদ, গণদাবী পরিষদের সভাপতি আজিমুর রহমান বুরহান, বিশিষ্ট রাজনীতিবীদ শাহীন আজমল, লীগ অব আমেরিকার সভাপতি বেদারুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক আবদুল কাদির শাহীন, সিলেট সদর সমিতির উপদেষ্টা শাহ মোঃ মিজানুর রহমান, আবদুর রব মহিদ, মোহাম্মদ মোহাইমিন ধনু, মোঃ মিনহাজ, আব্দুল খালিক মানিক, গাজী অদুদ আহমদ, আওয়ামীলীগের উপদেষ্টা সাইফুল ইসলাম রহিম, নিউজার্সি প্যাটারসন সেকেন্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলম্যান আখতারুজজ্জামান, বিয়ানী বাজার সামাজিক সাংস্কৃতিক সংস্থ্যার সভাপতি মাসুদুল হক সানু, ফেঞ্চুগঞ্জ সমিতির সভাপতি আব্দুস শহীদ দুদু, মূলধারার রাজনীতিবীদ শেখ হেলাল, রাজনগর উন্নয়ন পরিষদের সভাপতি হেলাল খান, বাংলাদেশী কমিউনিটি অ্যাডভান্সমেন্ট (বি,সি,এ) সভাপতি রিয়াজ কামরান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সিলেট জেলা রেড ক্রিসেন্ট এর সাধারল সম্পাদক আওয়ামীলীগ নেতা কফিল আহমদ চৌধুরী, বিএনপি নেতা এবাদ চৌধুরী, সিলেট সদর সমিতির সাবেক সভাপতি মো মামুন, এক্রিট ইন্সুরেঞ্জ এর স্বাত্বাধীকারী বিশিষ্ট সমাজসেবক শমশের আলী, বিশিষ্ট সমাজ সেবক হাছান চৌধুরী মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মঈনুজ্জামান চৌধুরী, জুবের আহমদ চৌধুরী, সেলিম চৌধুরী, সিলেট সদর সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আহমদ চৌধুরী, সিলেট সদর সমিতির সহ সভাপতি কাদির বক্ত, আশফাক চৌধুরী হেমু, সারভেজ আহমদ, ওসমানী, সুয়েব আহমদ, আহমেদ রুশদী বাবু, পারভেজ আহমদ, সাইফুর আর খান হারুন, কয়ছর আহমদ, জাহেদ খান, নূরুল হক লাল, বাংলাদেশ সোসাইটি কুইন্স এর সভাপতি শামসুদ্দিন, আসিফ চৌধুরী রাজনগর উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবীদ ফজল খান, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইসলাম উদ্দিন, মেীলভী বাজার ডিষ্ট্রিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ নোমান, এম সি কলেজ এলাইমনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব সুয়েজ আহমদ, আবদুল হাই পারভেজ, সাইদ শিপু, রাইয়ান আহমদ, অনুষ্ঠান পরিচালনা করেন ইফতার ও দোয়া পরিচালনা কমিটির সদস্য সচিব তোফায়েল আহমেদ চৌধুরী, কোরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন দেওয়ান রাহমী শাহেদ। সংগঠনের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ চৌধুরী আগত সকল অতিথিবৃন্দর প্রতি ধন্যবাদ ও কৃতঞ্জতা জানান এবং প্রবাস প্রত্রিকার সম্পাদক জনাব আবু সাঈদের পাশে দাড়ানোর আহ্বান সবাইকে জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ