সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর আহমেদ হোসেনের সহধর্মিনী স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম : সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর আহমেদ হোসেনের সহধর্মিনী মরহুমা হুসনে আরা আহমেদ জলির আত্মার মাগফিরাত কামনায় নিউইয়র্কে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদে প্রফেসর আহমেদ হোসেন ও মরহুমা হুসনে আরা আহমেদ জলির নাতি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট সুনামগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি আফতাব আলী গত ৬ ডিসেম্বর বাদ মাগরিব এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। সহযোগিতায় ছিলেন হাফেজ আবদুল কাদের। দোওয়া-মোনাজাতে মরহুমাসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।
মাহফিলে আফতাব আলী ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাবাজার জামে মসজিদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট কাজী অদুদ আহমেদ, আবদুস সবুর, মাস্টার খলিলুর রহমানসহ বিপুল সংখ্যক মুসল্লী।
আফতাব আলী জানান, সুনামগঞ্জ জেলার স্বজন শ্রী গ্রামের বাসিন্দা হুসনে আরা আহমেদ জলি গত ৫ ডিসেম্বর ভোর সাড়ে ৪ টায় ঢাকার বারডেম হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..রাজেউন)। মরহুমা হুসনে আরা আহমেদ জলি ডায়াবেটিসসহ উচ্চরক্তচাপ জনিত ভ’গছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার লাশ হযরত শাহজালাল (র:) এর মাজারের কবরস্থানে দাফন করা হয়। আফতাব আলী মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকলের দোওয়া কামনা করেছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ