Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

সিলেট ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের সমর্থনে নিউইয়র্কের সভায় তাকে বিজয়ী করার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: December 26, 2018 | 1:46 PM

https://www.facebook.com/USANewsNY/videos/328615111317470/

ইউএসএনিউজঅনলাইন.কম : বালাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের সমর্থনে নিউইয়র্কে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ২৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ব্রঙ্কসে মার্কস হোমের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ’আমেরিকায় বসবাসরত বিশ্বনাথ-ওসমানীনগরবাসী’র আয়োজনে এ নির্বাচনী সভায় বিশ্বনাথ-ওসমানীনগরের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা ছালিক সিকদারের সভাপতিত্বে এবং সাবেক কোষাধ্যক্ষ মাওলানা সিহাব উদ্দিন আহমেদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা আলমাছ আলী, মোহাম্মদ এহিয়া মেন্দী, মাস্টার খলিলুর রহমান, মখন মিয়া ও মো: আবদুল বারী সিকদার, সাবেক সহ সভাপতি আতাউল গনি আসাদ, টাইম টিভির সিইও আবু তাহের, পরিচালক সৈয়দ ইলিযাস খসরু, আমিরুল ইসলাম (হীরন), শেখ নজরুল ইসলাম, কবির উদ্দিন ফারুক, শাহ আলম, লোকমান মিয়া, কবির উদ্দিন ফারুক, আবদুল আহাদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মাশুক আহমদ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাবিব ফয়েজি।


সভায় বক্তারা সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানকে বিশ্বনাথের উন্নয়নের রূপকার ও গণমানুষের নেতা হিসেবে উল্লেখ করেন।
বক্তারা এলাকার উন্নয়নের স্বার্থে মুহিবুর রহমানকে নির্বাচিত করার লক্ষে বিশ্বনাথ-ওসমানীনগর প্রবাসীদের বাংলাদেশে ফোন করে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনের কাছে মুহিবুর রহমানের ডাব মার্কার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান। তারা ফোন-সোসাল মিডিয়ায় গণসংযোগের মাধ্যমে তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে ৩০ ডিসেম্বর ডাব মার্কার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা বলেন, ৩০ তারিখের ভোটের রায় মুহিবুর রহমানের পক্ষে গেলে তিনি বিশ্বনাথ-ওসমানীনগরকে উন্নয়নের মহা সড়কে নিয়ে যাবেন। নির্বাচিত হলে সংসদে প্রবাসীদের হয়ে কথা বলবেন তিনি।

https://www.facebook.com/USANewsNY/videos/1948906305145884/
https://www.facebook.com/USANewsNY/videos/1214920058694379/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV