সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র বার্ষিক বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র বার্ষিক বনভোজন। নিউইয়র্কে ব্যতিক্রমী এ বনভোজনে গত ১৬ আগস্ট নিউইয়র্কে বসবাসরত সুনামগঞ্জ এলাকার নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর এস্টেরিয়া পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করে। মেতে উঠেন বর্ণাঢ্য আয়োজনে। সুনামগঞ্জ প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় বনভোজন। বেলা ১২টার দিকে সংগঠনের সভাপতি জোসেফ চৌধুরী, সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা, আহ্বায়ক ছদরুন নূর, প্রধান সমন্বয়কারী আফতাব আলী, সদস্য সচিব হামজা কোরেশীসহ সমিতির সাবেক বর্তমান-কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পার্কের নির্ধারিত স্পট পরিণত হয় মিলন মেলায়। প্রায় সকলেই তাদের পরিবার-পরিজন নিয়ে বনভোজনে যোগ দেন। বছরের এ দিনটির জন্য অপেক্ষায় থাকেন সবাই। নিজ এলাকার অনেক মানুষকে একসাথে পেয়ে আনন্দে ফেটে পড়েন তারা। খোশ গল্পতে মেতে ওঠেন সবাই। এক আনন্দময় আড্ডামুখর পরিবেশ তৈরি হয় পুরো পার্ক জুড়ে। বনভোজনে ছিলো নানা আয়োজন। বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের জন্য আয়োজন করা হয় খেলাধূলার। মহিলাদের জন্যও বিশেষ আয়োজন ছিল। সকল বয়সীদের জন্য ছিলো দৌড় প্রতিযোগিতা। অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এছাড়া নারীদের জন্য আয়োজন করা হয় বালিশ খেলার। সবশেষে আয়োজন করা হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসাবে ছিল বিভিন্ন মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
র্যাফেল ড্র : ১ম পুরুস্কার- লেপটপ (সৌজন্যে কামাল আহমদ), ২য় পুরুস্কার : টেলিভিশন (সৌজন্যে : নুরুল হক), ৩য় পুরুস্কার : আইফোন (সৌজন্যে হামজা কোরেশী), ছোটদের দৌড় : ১ম – মেহেদী, ২য় – ইমাম, ৩য় – মাহেদী হোসেন, মেয়েদের দৌড় : ১ম – নূসরাত চৌধুরী, ২য় – ফাতেমা রিমি, ৩য় – সিফাত আশরাফ, পিলু পাচিং : ১ম – জেবিন, ২য় – লিজা, ৩য় – মুন্নী।
বনভোজনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন প্রধান অতিথি জালালবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান, একলিমুজ্জামান নুনু, আতাউর রহমান সেলিম, কমিউনিটি এক্টিভিস্ট ইকবাল আহমদ মাহবুব, আ: শহিদ, আলহাজ্ব গিয়াস উদ্দিন, আবদুর নুর বড় ভূইয়া, আহমেদ জিল্লু, জুনেদ এ খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, মনিকা রায়, আবদুল খালেক, এম এইচ মতিন, গোলাম মর্তুজা, ইসলাম উদ্দিন প্রমুখ।
সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জুসেফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা ও সহসভাপতি মোতাহার হোসেন রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার তোফায়েল আহমেদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি আফতাব আলী, সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা ছদরুন নূর, এস এম জলিল, গোলাম মুর্তোজা, গিয়াস উদ্দিন মঞ্জু, মঞ্জুর আহমদ, হাবিবুর রহমান, শামসুদ্দিন, মানিক আহমেদ, আবুল হোসেন, গউস খান, সোহেল আহমেদ, জুবের আহমদ প্রমুখ।
বিপুল সংখ্যক সুনামগঞ্জবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন। বনভোজনে সমিতির কর্মকর্তারা দেশে ও প্রবাসে সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জুসেফ চৌধুরী প্রবাসী সুনামগঞ্জবাসীসহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর অনুষ্ঠান। সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ সম্প্রীতি ও সৌহার্দ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যারা বনভোজনের জন্য সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন তিনি।
আয়োজকরা জানান, বিপুল সংখ্যক সুনামগঞ্জবাসী এদিন সকালে দলে দলে প্রাকৃতিক সৌনদয্যের আধার বনভোজন স্থলে সমবেত হতে থাকেন। প্রবেশমুখে উদ্যোক্তাদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হন। দীর্ঘদিন পর প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠে, মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে।
বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সভাপতি জুসেফ চৌধুরী, সহসভাপতি মো: মনির উদ্দিন, মো: আবদুল আজিজ, মো: আবুল কাশেম, রাবেয়া মালিক ও মোতাহার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, কোষাধ্যক্ষ এ কে রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাদস্যিক সম্পাদক মো: শুকুর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত তালুকদার, আইন ও আন্তর্জাতিক সম্পাদক এডভোকেট পিংকু তালুকদার, যুব, ক্রীড়া ও বিনোদন সম্পাদক হামজা কোরেশী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ছাদিকুর রহমান সুফিয়ান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রেহানা নূর, দপ্তর সম্পাদক রিন্টু লাল দাশ, কার্যকরী সদস্য : আফতাব আলী, নূরুল হক, আশরাফুল হক, মারুফ আহমেদ, মানিক আহমেদ, গৌতম চক্রবর্তী, সফিকুর রহমান, আবুল হায়াত সুমন, আবুল খায়ের, জাহিদ মিয়া, মোশারফ মোত্তাহিদ আলী এবং গোলাফ মিয়া।
বনভোজনে সুনামগঞ্জ সহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!