সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি জুসেফ, সম্পাদক টিপু
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় মো. জুসেফ চৌধুরীকে সভাপতি এবং তৌফিকুল আম্বিয়া টিপুকে সাধারণ সস্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠন করা হয়। নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট হলে গত ২ এপ্রিল রোববার দুপুরে এ সাধারণ সভা, নির্বাচন ও একই সঙ্গে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি মো. জুসেফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা ও নির্বাহী সদস্য মানিক আহমেদের পরিচালনায় এ সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা ছদরুন নূর, নির্বাচন কমিশনার ইকবাল আহমেদ মাহবুব, আবদুস সহীদ, আলহাজ্ব গিয়াস উদ্দিন, এস এম জলিল, নুরুজ্জামান শাহী, রাবেয়া মালিক, তোফায়েল আহমদ চৌধুরী, আজমল আলী প্রমুখ।
সভায় সমিতির ২০১৭-২০১৯ সালের জন্য ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার ইকবাল আহমেদ মাহবুব। 
নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি মো. জুসেফ চৌধুরী, সহ সভাপতি মো: মনির উদ্দিন আহমেদ, মো: আবদুল আজিজ, হিরন্ময় আচার্য্য ও নুরুল হক, সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সোহেল, কোষাধ্যক্ষ এফ রহমান কামাল, প্রচার সম্পাদক হামজা কোরেশী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কয়েছ খান, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক এমডিএস কবির, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আইন ও আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, মহিলা বিষয়ক সম্পাদক রেহানা নূর, দপ্তর সম্পাদক মো: শুকুর আলী, কার্যকরী সদস্য : আফতাব আলী, আজিজুর রহমান রানা, মানিক আহমেদ, আলী রেজা, হাবিবুর রহমান, হোসেন আহমেদ, মান্না মুত্তাছির, রুমেল হোসেন, কয়ছর আহমেদ ও আবদুর রউফ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান সমিতির প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা ছদরুন নূর। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনারাও উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত সভাপতি জুসেফ চৌধুরী ও নব নির্বাচিত সাধারণ সস্পাদক তৌফিকুল আম্বিয়া টিপুসহ নয়া কমিটির কর্মকর্তারা তাদের নির্বাচিত করার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী সুনামগঞ্জবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। কর্মকর্তারা দেশে ও প্রবাসে সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সুনামগঞ্জের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সুনামগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান তারা।
সভায় দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
সভায় বিপুল সংখ্যক প্রবাসী সুনামগঞ্জবাসী উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ