সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল
https://www.facebook.com/USANewsNY/videos/2231277640223356/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেস্টুরেন্ট পার্টি হলে গত ২২ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী সুনামগঞ্জবাসীর এ সংগঠনের ইফতার মাহফিল।

সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের সভাপতি মুশাহিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুক মিয়ার পরিচালনায় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা, ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা বায়তুল আমান ইসলামিক সেন্টার জামে মসজিদের খতীব মাওলানা আজির উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, ব্যান্ডস-এর প্রেসিডেন্ট সোলায়মান আলী ও সাধারণ সম্পাদক শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদ, সংগঠনের প্রধান উপদেষ্টা জিল্লুল হক, উপদেষ্টা আবদুল মুহিত, সফিকুর রহমান, রায়হান মিয়া ও কামাল উদ্দিন, সহ সভাপতি এডভোকেট আলাউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, ইকবাল খান, আবদুল গাফ্ফার চৌধুরী, প্রচার সম্পাদক সফিক আলী প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!