Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

সুপ্রিমকোর্টের জন্য কলরোডা ফেডারেল আপিল কোর্টের বিচারপতি নেইল খোজুখকে বেছে নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: February 1, 2017 | 7:32 AM

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের জন্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন কলরোডা ফেডারেল আপিল কোর্টের বিচারপতি নেইল খোজুখকে। ৪৯ বছর বয়সী এই বিচারপতি সিনেটে অনুমোদন পেলে প্রধান বিচারপতি অন্টোনিও স্কেলিয়ার স্থলাভিষিক্ত হবেন।
অবশ্য এরই মধ্যে ট্রাম্পের এই বাছাইয়ের বিরোধিতা করেছে সিনেটে থাকা শীর্ষ ডেমোক্রেটিক নেতারা। তারা জানান, ট্রাম্পের এই নিয়োগের বিষয়ে তাদের ‘বড় রকমের সন্দেহ রয়েছে’।
এদিকে নিজের বাছাই সম্পর্কে ট্রাম্প বলেছেন, বিচারপতি খোজুখ অত্যন্ত মেধাবী এবং আইন বিষয়ক জ্ঞানের ক্ষেত্রে অনন্য একজন। দেশের সংবিধানকে যথাযথভাবে ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে তিনি যথোপযুক্ত ব্যক্তি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অধিকাংশ জন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে নির্বাহী আদেশ নিয়ে জটিলতা সৃষ্টি হলে তার সমাধান প্রদান করেন আদালত। গত কয়েক বছরে গর্ভপাত, জেন্ডার ও বন্দুক নিয়ন্ত্রণ ইস্যুগুলোর সমাধানও এভাবেই করা হয়েছে।
নেইল খোজুখ তাকে বেছে নেয়ার পর সাংবাদিকদের বলেন, আমাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেছে নেয়ায় গর্বিত অনুভব করছি। আশা করছি সিনেট আমাকে নির্বাচিত করলে ভাল কিছু করব। বিবিসি।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ