Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

সুপ্রীম কোর্ট প্রেসিডেন্ট ওবামার অভিবাসন পরিকল্পনা আটকে দেয়ায় ক্ষুব্ধ ‘আনডকুমেন্ট’ অভিবাসীরা

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: June 26, 2016 | 1:09 AM

নিউইয়র্ক : সুপ্রীম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসন পরিকল্পনা আটকে দেয়ায় ক্ষুব্ধ ‘আনডকুমেন্ট’ অভিবাসীরা। উদ্বিগ্ন এক কোটি দশ লাখ ‘আনডকুমেন্টেডদের’ পাশে থাকার ঘোষণা দিতে রাস্তায় নেমেছে সাউথ এশিয়ানদের অধিকার সংরক্ষণকারী সংগঠন ‘ড্রাম’। শুক্রবার বিকেলে নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিক্ষোভ করে ড্রাম। এসময় সংগঠনটির কর্মসূচিতে শতাধিক আনডকুমেন্ট অভিবাসী যোগ দেন। তাদের মুখে উচ্চারিত হয়,  ‘এখানেই থাকবো, এখানেই লড়বো’। আমেরিকায় ২০ থেকে ২৫ বছর পার হয়ে যাওয়া অনেকেই এখনো বৈধ কাগজ-পত্র পাননি। তারা অনেক আশা নিয়ে অপেক্ষায় ছিলেন, বহুল প্রতিক্ষীত প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসন পরিকল্পণা সুপ্রীম কোর্ট অনুমোদন দেবে। এ সময় বিভিন্ন শ্লোগান সহ বিক্ষোভকারিদের হাতে প্লে­কার্ড ও ফেস্টুন ছিল। বক্তারা  বলেন, প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশ কোন এক সকালে সই হয়নি, এটার জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। আজও আমরা মাঠে নামলাম, একজন ‘আনডকুমেন্টেডকেও’ যদি ফেরত পাঠানো হয় তাহলেও আমরা লড়ে যাবো।
ড্রামের অর্গানাইজার কাজী ফৌজিয়া বলেন, অভিবাসন পরিকল্পনা আটকে দেয়ার যে ঘটনা ঘটেছে তা সত্যিই দু:খজনক। বর্তমান প্রশাসন গেল ৭ বছরে অন্তত: ৩০ লাখ মানুষকে ডিপোর্ট করেছে। আমাদের কমিউনিটির মানুষেরা ‘হাউস রেইড’, জেলখানা এবং ডিপোর্টেশনের ভয়ে আতঙ্কে আছেন। আমরা বলতে চাই, চলমান সংকট পরবর্তী প্রেসিডেন্টের হাতে ছেড়ে যাওয়া হবে প্রেসিডেন্ট ওবামার জন্য হঠকারী সিদ্ধান্ত। মনে রাখতে হবে এখন ‘ডাকা, ডাপা’ কর্মসূচী ফিরিয়ে আনার জন্য আর কিছু করার নেই।
তিনি দাবী জানান, আনডকুমেন্টটেডরা যাতে কাজ কর্ম, বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স পায় সে ব্যবস্থা করতে হবে এবং এখন চলমান ডিপোর্র্টেশন প্রক্রিয়া বন্ধ করতে হবে।
ড্রামের পরিচালক (অপারেমশন) ঋষী সিংহ বলেন, ৫০ লাখ আনডকুমেন্টডের কথা বলা হলেও আসলে এ সংখ্যা এক কোটি দশ লাখ। তারা আজ আমেরিকার রাজনীতির শিকার হচ্ছেন। তাদের কারো সন্তান এখানে বৈধ কারো বা স্ত্রী। ফলে তাদেরকে ফেরত পাঠানো যাবে না।

কমিউনিটির জন্য কাজ করা ইমিগ্রেশন এটর্নী মিশাল বলেন, আমি আনডকুমেন্টদের পক্ষে যে লড়াই শুরু করেছিলাম তা অব্যাহত রাখবো। অভিবাসন বিষয়ে আইনের যে অস্পষ্টতা আছে তা যাতে স্বচ্ছ হয় এবং আনডকুমেন্টদের অধিকার যাতে সংরক্ষিত হয় সে লক্ষ্যে কাজ করে যাবো।
প্রতিবাদ সমাবেশে ভিকটিম নাদিরা তার জীবনের কষ্টের কথা তুলে ধরেন। বলেন, আমি এবং আমার দুই সন্তান এখানকার সিটিজেন, কিন্তু আমার স্বামী আনডকুমেন্টেড। তাকে ফেরত পাঠানো হলে আমাদের সংসার মারাত্মক ক্ষতির কবলে পড়বে। আর আমার মতো হাজারো পরিবার রয়েছে যাদের একই অবস্থা, তাই আমরা লড়াই করে যাবো।

লাখো অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসন নীতি পরিবর্তনের পরিকল্পনাকে বৃহস্পতিবার আটকে দিয়েছেন সপ্রিম কোর্ট।
ওবামার পরিকল্পনার পক্ষে-বিপক্ষে চারজন করে বিচারপতি রায় দেন। ফলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে নিম্ন আদালতের দেওয়া রায়ই বহাল থাকল।
এই রায়ে হতাশা প্রকাশ করেছেন ওবামা। তিনি বলেন, রায়টি যুক্তরাষ্ট্রে থাকা কয়েক লাখ অভিবাসীর জন্য ‘হৃদয়বিদারক’। অভিবাসীরা এখানে তাঁদের স্থান করে নিয়েছিলেন।
২০১৪ সালে ওবামা নির্বাহী ক্ষমতাবলে অভিবাসন নীতি পরিবর্তন করেছিলেন। ফলে কয়েক লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। তিনি মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে এ সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা আনডকুমেন্টডদের পক্ষে নানা শ্লোগান দেন।আজকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV