Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের স্মরণ সভা, যুক্তরাষ্ট্র জাসদের শোক

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: February 8, 2017 | 11:43 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি- যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে শোক জ্ঞ্যাপনের উদ্দেশ্যে এই শোক সভার আয়োজন করে। স্থানীয় গরমেট রেস্টুরেন্টে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অভিজিত চৌধুরি লিটন এর সঞ্চালণায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি গোলাম হাফিজ, আবদুল জামিল, সাংগঠনিক সম্পাদক শেখ শওকত শিমুল, সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক, মহিলা সম্পাদিকা রওশন উদদীন, সদস্য সামসুল ইসলাম শাহজাহান, শহীদ খান, আবদুল কাইউম, মোঃ মাসুম প্রমুখ। শোক সভার শুরুতে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

শোক সভায় বক্তারা বলেন, ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা সত্তরের প্রাদেশিক পরিষদে অন্যতম কনিষ্ঠ সদস্য, স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই তিনি নির্বাচিত হয়েছেন। তিনি ছিলেন খাঁটি দেশপ্রেমিক। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তিনি বীরের মতো লড়াই করে দেশকে শত্রু মুক্ত করার ক্ষেএে বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো। শোকসভায় নেতৃবৃন্দ আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের সংবিধান প্রণয়নে অসামান্য অবদান রেখেছিলেন। সংসদীয় রাজনীতিতে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা অতুলনীয়। তিনি স্বাধীনতার পর সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। নেতৃবৃন্দ আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত আপাদমস্তক একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন। তাঁরা বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে জাতি হারালো একজন দেশপ্রেমিক কাণ্ডারিকে। এই অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও জাতীয় নেতার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

শোকসভায় বক্তারা আরো বলেন, হাওর অঞ্চলের কাদা-মাটি গায়ে মেখে বেড়ে ওঠা সুরঞ্জিত সেনগুপ্ত আজীবন দেশ ও মেহনতী মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন, মৃত্যুর পর লাখো জনতার শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হওয়া তারই প্রমান বহন করে। শোকসভায় নেতৃবৃন্দ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যতে জাসদ যুক্তরাষ্ট্র শাখার শোক প্রকাশ

বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেসানী, বাঙালী জাতি রাষ্ট্রের হাতে লেখা প্রথম সংবিধানের স্বাক্ষরকারী ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, দক্ষিন এশিয়ার অন্যতম প্রজ্ঞাবান পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি, জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ।

যুক্তরাষ্ট্র জাসদের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরে আলম জিকু এক শোকবার্তায় বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত এক বহুমাত্রিক বিরল প্রতিভা। বহুগুণে গুণান্বিত আপাদমস্তক দেশপ্রেমিক ও আন্দোলন সংগ্রামী ব্যক্তিত্ব ছিলেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাঙালী জাতির সকল সংকটকালে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নীতিনির্ধারকের ভূমিকা পালন করে, প্রথম সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র ও সংসদীয় রাজনীতিতে তার দক্ষতা ও অভিজ্ঞতা অতুলনীয়। বাংলাদেশের সংবিধান প্রণয়নেও তার অবদান অসামান্য। সংসদীয় রাজনীতিতে যতদিন বাংলাদেশ থাকবে সুরঞ্জিত সেনগুপ্তের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন দক্ষ প্রজ্ঞাবান আপোষহীন আদর্শিক রাজনীতিবিদকে হারালো। এই ক্ষতি অপূরণীয়।

জাসদ নেতৃবৃন্দ বলেন, আমরা হারালাম সকল প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন সংগ্রামের একজন যোদ্ধাকে। চলমান সময়ে জঙ্গিবাদ বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষনমুক্ত বাংলাদেশ গড়ার ঐক্যের কাফেলায় তাঁর বড়ই প্রয়োজন ছিলো।জাসদ নেতৃবৃন্দ,সুরঞ্জিত সেন গুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি অকৃত্রিম সমবেদনা জানানোর পাশাপাশি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV