সুরঞ্জিত সেন গুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র গঠন : আহবায়ক রুহেল, সদস্য সচিব সুব্রত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয় নেতা, উপ-মহাদেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সংবিধান প্রণেতা বাবু সুরঞ্জিত সেন গুপ্ত স্মৃতি পরিষদ গঠনের লক্ষে গত ৩রা ডিসেম্বর রবিবার যুক্তরাষ্ট্রে বসবাসরত দিরাই-শাল্লা বাসীর উদ্যোগে নিউইয়র্কের ব্রঙ্কসে আল আকসা রেষ্টুরেন্ট এক সভা অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার ও আবু সালেহ চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন রুহেল চৌধুরী, বাদল শহীদ চৌধুরী, মোতাহার হোসেন রুবেল, আল আমিন, কাওছার আহমদ (রিপন), রেহান মিয়া, মামুনুর রশিদ, আল আমিন প্রমুখ।
তোফায়েল চৌধুরী তার বক্তব্যে বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত শুধু আমাদের সিলেটের সম্পদ ছিলেন না, তিনি ছিলেন বাঙ্গালী জাতির সম্পদ। তাঁর অভাব আজকে বাঙ্গালী জাতি অনুভব করছে। আর আমরা সিলেটবাসী হারালাম আমাদের শেষ অভিভাবককে। তিনি আরও বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত ছিলেন একজন আপাদমস্তক অসাম্প্রদায়িক রাজনীতিবিদ। বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক রাজনীতিতে সুরঞ্জিত সেন গুপ্ত ছিলেন এক ধ্রুব তারা। সুতরাং বাংলাদেশের ইতিহাসে সুরঞ্জিত সেন গুপ্তের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সভায় সর্বসম্মতিক্রমে, রুহেল চৌধুরীকে আহবায়ক ও সুব্রত তালুকদারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেনঃ-
যুগ্ম আহবায়ক-আবু সালেহ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব-তহুর আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক-বাদল শহীদ চৌধুরী ও সহ অর্থ সম্পাদক-আবুল হোসেন। সদস্য : মোতাহার হোসেন রুবেল, আল আমিন, কাওছার আহমদ (রিপন), মামুনূর রশিদ, মজিব চৌধুরী, রেহান মিয়া, রিটন রায় (লিটন), চান মিয়া, নৃপতি রায়। তাছাড়া ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উল্লেখ্য, আগামী ১১ই ফেব্রুয়ারী রবিবার সুরঞ্জিত সেন গুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নিউইয়র্কে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রবাসের সবাই আমন্ত্রিত। প্রেস বিজ্ঞপ্তি
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes