সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের আহবান
সুষ্টু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথ খুঁজে বের করতে আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আমরা আগেও বলেছি যে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে প্রধান দুই দলের জন্য এটা এখন আরও জরুরি হয়ে পড়েছে যে তারা যেন বাংলাদেশী জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এমন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠাবের পথ খূঁজে বের করে। সাম্প্রতিক উন্নয়নে আমরা অনুপ্রাণিত এবং আমাদের বিশ্বাস যে সদিচ্ছার মাধ্যমে প্রধান দুই দল এমন একটি নির্বাচন অনুষ্ঠানের পথ খূঁজে বের করতে পারবে যেমনটি বাংলাদেশী জনগণের চাওয়া ও প্রাপ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারি সচিব বিসওয়াল বাংলাদেশে তার সাম্প্রতিক সফরকালে পরিষ্কার করে বলেছিলেন যে সহিংসতা কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পারে না, এটা অগ্রহণযোগ্য এবং অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে। বিগত কয়েকদিনের অযৌক্তিক সহিংস ঘটনাবলী বিশেষভাবে নিন্দনীয় কারণ শিশু-কিশোর সহ নির্দোষ মানুষ এই সব বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার শিকার হয়েছে। এসব ঘটনার জন্য দায়ীদের প্রতি আমরা সহিংসতা বন্ধ করে বাংলাদেশী জনগণকে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ব্যতীত তাদের দৈনন্দিন কার্যক্রমে ফিরে যাওয়ার সুযোগ দেয়ার জন্য আহবান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সকল দলেরই অবাধে ও শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশের সুযোগ থাকতে হবে। এই সুযোগ প্রদান করা সরকারের দায়িত্ব এবং বিরোধীদলের দায়িত্ব হলো শান্তিপূর্ণভাবে এই সুযোগের ব্যবহার করা।মানবজমিন
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং