সুস্থ থাকতে চাই শারীরিক পরিশ্রম
মাহমুদ সাদিক: অফিসে বসে কাজ করার চেয়ে দাড়িয়ে কাজ করলে এবং কাজের ফাঁকে হাটাহাটি করলে কঠিন রোগ থেকে নিজেকে রক্ষা করা যায়। কানসাস স্টেট ইউনিভার্সিটির এক গবেষণা রিপোর্টে সরাসরি পরামর্শ দেয়া হয়েছে, কঠিন রোগের ঝুঁকি এড়াতে কম বসুন এবং বেশী করে নড়া চড়া করুন।
গবেষণায় দেখা গেছে, যারা বসে কম্পিউটার নিয়ে কাজ করেন তাদের চেয়ে যারা দাড়িয়ে কাজ করেন তাদের কঠিন রোগের ঝুঁকি কম। বিশেষ করে ডায়বেটিস, হৃদরোগ, স্ট্রোক, ব্রেস্ট ক্যান্সার ও কোলোন ক্যান্সার রোধে শারীরিক পরিশ্রমের পরামর্শ দেয়া হয়েছে।
কানসাস বিশ্ববিদ্যালয়ের মানব পুষ্টি বিভাগের সহকারী অধ্যাপক রিচার্ড রোসেনক্রান্জ বলেন, শুধু শারীরিক পরিশ্রম নয়, অফিসে কাজের সূচী এমনভাবে সাজানো দরকার যাতে বসে কাজ করতে হয় কম সময়।
একই বিশ্ববিদ্যালয়ের অপর সহকারী অধ্যাপক সারা রোসেনক্রানজ বলেন, অফিসে দীর্ঘ সময় বসে থাকার প্রয়োজন হলে কাজে একটু বিরতি দিন এবং হাটাহাটি করুন। তারা এক লাখ ৯৪ হাজার ৫৪৫ জন নারী পুরুষের ওপর গবেষণা চালিয়ে রিপোর্টটি তৈরি করেছেন। এদের বয়স ৪৫ থেকে ১০৬ বছরের মধ্যে।
গবেষণা বলা হয়, দীর্ঘ সময় বসে থাকলে পেশি সংকুচিত হয়ে আসে এবং এলপিএল অনু বন্ধ হয়ে যায়। এই অনু মানবদেহে শক্তি বাড়ায়।
যাদের দীর্ঘ সময় অফিসে বসে কাজ করতে হয় তাদের উঁচু ডেস্কে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে যাতে করে তারা দাড়িয়ে কাজ করতে পারেন। আর দাড়িয়ে কাজ করতে গেলে নড়াচড়া হবেই। খালিজ টাইমস
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!