Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সুস্থ থাকতে হাঁটার ভূমিকা : কী ভাবে কতক্ষণ হাঁটা প্রয়োজন?

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: May 21, 2017 | 3:48 PM

ডেস্ক : সুস্থ থাকতে হাঁটার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা এক বাক্যে স্বীকার করেন সে কথা। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, ওজন কমানো সব কিছুই জন্যই হাঁটার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক কীভাবে কত ক্ষণ হাঁটলে কতটা উপকার পাবেন, ওজন কমাতে পারবেন তার রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি। জেনে নিন বিজ্ঞানসম্মত ভাবে ওজন কমাতে গেলে কী ভাবে কতটা হাঁটবেন।

হেঁটে ঠিক কতটা ওজন কমাতে পারবেন তা নির্ভর করে দুটো বিষয়ের উপর। কতখানি হাঁটছেন এবং শরীরের ওজন কতটা। সাধারণ ভাবে, এক ঘণ্টা হাঁটলে আপনি ৪০০ ক্যালোরি ঝরাতে পারবেন। যদি আপনি গড়ে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে হাঁটতে পারেন তা হলেই ৪০০ ক্যালোরি পর্যন্ত ঝরাতে পারবেন।

আরও সহজ ভাবে বলতে গেলে ১০০ ক্যালোরি ঝরাতে হলে আপনাকে ২,০০০ পা হাঁটতে হবে। অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সুস্থ থাকতে সপ্তাহে ৫০০ গ্রাম ওজন কমানোই যথেষ্ট। আর এই ৫০০ গ্রাম ওজন কমানোর জন্য আপনাকে ঝরাতে হবে ৩,৫০০ ক্যালোরি। অর্থাৎ, যদি সপ্তাহে ৫০০ গ্রাম ওজন কমানো আপনার লক্ষ্য হয়ে থাকে তা হলে আপনাকে প্রতি দিন ৫০০ ক্যালোরি ঝরাতে হবে। যার জন্য রোজ ৮ কিলোমিটার করে হাঁটা প্রয়োজন।

কী ভাবে হাঁটবেন?

যে কোনও কিছুই সহজ ভাবে গ্রহণ করলে সেটাকে অভ্যাসে পরিণত করতে বেশি সময় লাগে না। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ওর সঙ্গে হাঁটুন, যদি অফিস বাড়ি থেকে খুব দূর না হয় তা হলে বাস বা অটো ব্যবহার করার বদলে হাঁটুন কিছুটা দূরত্ব, লিফটের বদলে সিঁড়ি ভেঙে ওঠানামা করুন, গাড়ি গন্তব্য থেকে কিছুটা দূরে পার্ক করুন যাতে গাড়ির কাছে আপনাকে অন্তত কিছুটা হেঁটে আসতে হয়। এই ভাবেই ছোটখাট অভ্যাস পরিবর্তন করেই নিজের হাঁটার রুটিন তৈরি করতে পারেন।

কী ভাবে হাঁটার অভ্যাস গড়ে তুলবেন?

যে কোনও অভ্যাস গড়ে তুলতে গেলে প্রথমে ছোট ছোট পদক্ষেপে তা শুরু করতে হয়। প্রথম তিন দিন ১৫-২০ মিনিটের বেশি হাঁটবেন না। যখন মনে হবে অভ্যাস হয়ে গিয়েছে তখন ধীরে ধীরে হাঁটার সময় বাড়ান। বাড়াতে পারেন ৩০ মিনিট থেকে ৬০ মিনিট পর্যন্ত সময়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV