Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

‘সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ যুক্তরাষ্ট্র কমিটি : আহবায়ক রাশেদ, সদস্য সচিব রেজাউল

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: March 31, 2017 | 3:21 PM

শব্দ নিউজ : গত ৩০ মার্চ সন্ধে ৬ টায় পালকি পার্টি সেন্টারে ‘সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ যুক্তরাষ্ট্র’ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে ‘সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর আহ্বায়ক  মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ আহ্বায়ক লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের উত্তর দেন আহবায়ক : মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক : মুক্তিযোদ্ধা লাবলু আনসার ও সদস্য সচিব মুক্তিযোদ্ধা রেজাউল বারী। এ ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন হারুন ভূইয়া, রফিকুল ইসলাম,সোলেয়মান আলী ও  নুরুল আমিন বাবু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ গঠনের পটভূমি, লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচী আংশিকভাবে উপস্থাপন করেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটি ও নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা প্রধানত জাতীয় চারনীতি, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্থ পরিবারের কল্যাণে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বলে লিখিত বক্তব্যে তুলে ধরা হয়।
‘সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ যুক্তরাষ্ট্র অনুমোদিত আহ্বায়ক কমিটি উপস্থিত সুধীমন্ডলী,সাংবাদিকবৃন্দের মাধ্যমে উপস্থাপন করা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, আহ্বায়ক কমিটি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে কেন্দ্রীয় কমিটির আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচীর ভিত্তিতে কর্মসূচী প্রণয়ন পূর্বক উদ্যাপন ও বাস্তবায়ন করবে। আগামী ৬ মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন-আহবায়ক মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুগ্ম আহ্বায়ক হারুন-উর-রশীদ ভূইয়া, সদস্য সচিব মুক্তিযোদ্ধা রেজাউল বারী, সদস্য : মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান সাঈদ, নুরুল আমিন বাবু এবং মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাশেদ আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যুক্তরাষ্ট্রের মূলধারা ও বাঙালীদের মাঝে ছড়িয়ে দেয়াই হবে এই সংগঠনের  প্রধান কাজ। এছাড়াও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।
সাপ্তাহিক ঠিকানার সম্পাদক ও  সদ্য গঠিত ‘সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১-এর যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা লাবলু আনসার এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা ও বাংলাদেশের মহান সংবিধানের চার মূলনীতিকে ধারণ করে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করবো এছাড়াও যুক্তরাষ্ট্রে নতুন প্রজন্মকে আমাদের যুদ্ধের গৌবরগাঁথার উপাখ্যান তুলে ধরবো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV