সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশ সোসাইটির বাংলা নববর্ষ বরন
গোলাম সাদত জুয়েল, সেন্ট্রাল ফ্লোরিডা (যুক্তরাষ্ট্র) : বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা র উদ্যেগে বাংলা নতুন বছর বরন গত ১৫ ই এপ্রিল ওরলান্ডোর জেমস রিক্রেশন সেন্ট্রারে অনুষ্টিত হয় । দুপুর ২ থেকে শুরু হয়ে তা রাত সাড়ে ১১ টায় শেষ হয় । বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে সেন্ট্রাল ফ্লোরিডায় এ নববর্ষ বরনে প্রবাসীদের ছিল উপচে পড়া ভীড় । সাথে ছিল দুদিন ব্যাপী বাংলাদেশ কনসুলেট সেবা। বাংলাদেশ কনসুলেট সেবা নেবার জন্য সকাল ১১ টা থেকে নানা শহরের প্রবাসীদের ছিল উপচে পড়া ভীড় যা অনুষ্টানকে আরও প্রানবন্ত করে তুলে । নানা শহরের প্রবাসীরা সকালে কনসুলেট সেবা নেবার পরও পুরো দিন অনুষ্টান উপভোগ করেন । বিকাল ৩ টা থেকেই শুরু হয়ে সাস্কৃতিক অনুষ্টান , নানা বিরতির মাধ্যেমে তা চলে রাত অবধি। ছিল ছোট বাচচাদের যেমন খুশি সাজ, নাচ ও নানা মেজাজের গান । ছিল নানান দেশীয় খাবার , ইলিশ মাছের সাথে ভাত ও দেশীয় পিঠার নানান খাবারের ষ্টল । প্রায় ১০০০ প্রবাসী অনুষ্টানে উপস্থিত ছিল, খাবারের কোন কমতি ছিল না। সকল প্রবাসী মহিলারা দেশীয় পোষাকে সেজে এসেছিলেন, সেন্ট্রাল ফ্লোরিডার নেতৃবৃন্দ সকলে একই ধরনের পাঞ্চাবী পড়েন যা অনুষ্টানে বাড়তি শোভা পায় । নতুন বছরকে স্বাগত জানাতে বিকাল ৪ থেকে নানা শহরের প্রবাসীরাা আসতে শুরু করেন,ছিল নানান ধরনের ষ্টল । কাপড়, গয়না ও নানান ধরনের ষ্টলে ছিল প্রবাসীদের উপচে পড়া ভীড়। বৈশাখী উ্যসবে মোয়াজ্জেম ইকবাল ও সামসুদ তোহা সম্পাদনায় ম্যাগাজিন জাগরন প্রকাশিত হয় । রাত ৮ টায় মঞ্চে সোসাইটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয় ও বাংলাদেশ কনসুলেট সেবার অফিসারদের পরিচয় করিয়ে ও ক্রেষ্ট প্রদান করা হয় । সোসাইটির নতুন সভাপতি মোহাম্মদ হোসেন শাহিন বিদায়ী সভাপতি কুদরত আলীকে ক্রেষ্ট প্রদান করেন, নতুন সাধারন সম্পাদক ইউনুস হোসেন বিদায়ী সাধারন সম্পাদক দেওয়ান ওয়াসী উদ্দিন কে ক্রেষ্ট প্রদান করেন। যেমন খুশি তেমন সাজে প্রথম পুরষ্কার লাভ করে সামিরা , দ্বিতীয় পুরষ্কার লাভ করে তামিম ও তৃতীয় স্থান লাভ করে আলিশা। তাদের কে পুরষ্কৃত করেন ইউনুস হোসেন , কুদরত আলী ও মোহাম্মদ হোসেন শাহিন। বাংলাদেশ সোসাইটির বেশাখী উ্যসবে সোসাইটির সাথে সংশিষ্ট ছিলেন ফখরুল হাসান শেলী, মাহবুবুর রহমান মিলন, মোহাম্মদ হোসেন শাহিন, দেওয়ান ওয়াসী উদ্দিন, শাওন প্রজা, সাংবাদিক গোলাম সাদত জুয়েল, কনক রেজা, আনোয়া্র হোসেন সেন্টু, এনাম সৈয়দ, জয়নাল চৌধুরী, কিবরিয়া ফরহাদ বাবলা, ইশতিয়াক ছিদ্দীকি বাবু, শাসমুদ তোহা, রফিকুল হক খছরু, মোয়াজ্জেম ইকবাল, এ কে এম হোসেন রুমেল, জাহাঙ্গীর সরদার, আশিক চৌধুরী মুন্না, ছগির আহমদ, তারেক আহমদ, স্বপন পুমুখ। রাত ৯ টায় শুরু হয় নিউ ইয়কের শিল্পীদের সংগীতানুষ্টান আফজাল তালুকদার ও মিরা সিনহা প্রানবন্ত উপস্থাপনা বৈশাখীর অনুষ্টানকে প্রানবন্ত করে তুলে। তারা দুজন এক নাগারে দুঘন্টা সংগীত পরিবেশন করেন। দেশের সকল জনপ্রিয় গান ১০০০ প্রবাসী উপভোগ করেন। অনুষ্টানের শেষে রাফেল ড্রতে পুরষ্কার ছিল তিনটি এল ই ডি টিভি। প্রথম পুরষ্কার লাভ করে সারাজ, দ্বীতিয় পুরষ্কার লাভ করে নাজমা ইউনুস তৃতীয় পুরষ্কার স্বপন। বাংলাদেশ কনসুলেট সেবা ছিল ১৫ ও ১৬ এপ্রিল শনিবার ও রবিবার থাকায় প্রায় ৩০০ প্রবাসী সেবা গ্রহন করেন, এনাম সৈয়দ, কিবরিয়া ফরহাদ বাবলা, মোয়াজ্জেম ইকবাল ও মোহাম্মদ হোসেন শাহিন এর তত্বাবধানে তাদের সহযোগীতা করে মোহাম্মদ আশিক চৌধুরী মুন্না, তারেক আহমদ প্রমুখ। বিভিন্ন স্পন্সর ও বৈশাখী মেলার ষ্টল সহ পুরো অনুষ্টান কোর্ডিনেটর হিসাবে দায়িত্বপালন করেন সামসুদ তোহা। পুরো অনষ্টান সুন্দন ভাবে সম্পন্ন হওয়ায় সকলে বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার সভাপতি মোহাম্মদ হোসেন শাহিন ও্ সাধারন সম্পাদক ইউনুস হোসেন প্রশংসা কুড়ান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ