Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সেপ্টেম্বরে নিউইয়র্কে আসছেন শেখ হাসিনা : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে নানা মহলে প্রশ্ন কে হচ্ছেন সভাপতি, সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: August 4, 2016 | 10:47 PM

সনজীবন কুমার : আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন। এবার শেখ হাসিনা এসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করবেন কি না, তা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও নিউইয়র্কে নানা মহলে প্রশ্ন রয়েছে। তবে একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে এবারের সফরে এসে শেখ হাসিনা নতুন কমিটি উপহার দেবেন। যদি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি গঠন হয় তবে কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক ? এসব দিকে লক্ষ্য রেখেই এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতোমধ্যে নিউইয়র্কে তৃণমূলের রাজনীতি যেমন চাঙ্গা হয়ে উঠেছে, তেমনি নানান কারণে ইমেজ সঙ্কটে পড়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তবে প্রাণপ্রিয় নেত্রী তাদের কাছে আসছেন, তাই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সর্বত্র এখন খুশির আমেজ বিরাজ করছে।
‘সেপ্টেম্বর’কে ঘিরে দলে বড় ধরণের রাজনৈতিক হিসাব-নিকাশ চলছে। কমিটির কে কোথায় থাকবে তা নিয়ে শুরু হয়েছে গ্রুপিং-লবিং ও দেন-দরবার। জানা যায়, অনেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গুরত্বপূর্ণ পদের প্রার্থীরা ইতিমধ্যে ঢাকায় বড় বড় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। জানা যায়, সভাপতি পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ড.সিদ্দিকুর রহমান, ড.নুরন্নবী ও নিউইর্য়ক ষ্টেটের বাহিরের একজন এই পদের তালিকায় আছেন বলে বাজারে আলোচনা চলছে। আর সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন, নিজাম চৌধুরী, ড.প্রদীপ কর, আব্দুর রহিম বাদশা। এদিকে হারানো পদ ফিরে পেতে তৎপর আছেন ড.সিদ্দিকুর রহমানের এক সময়ের রানিং মেট সাজ্জাদুর রহমান সাজ্জাদ। এদিকে একটি অসমর্থিত সুত্র থেকে জানা যায়, ঢাকায় একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন উচুঁ পদের ব্যক্তির সাথে সমঝোতা করে নিজাম চৌধুরী সাধারণ সম্পাদক পদটি পাকাপোক্ত করে নিয়েছেন। তবে সাজ্জাদুর রহমান সাজ্জাদও বসে নেই, সিলেটের ইজম কাজে লাগিয়ে একজন প্রভাবশালী মন্ত্রীর আশির্বাদে তিনিও আবার সাধারণ সম্পাদক হলে আশ্চার্য হওয়ার কিছুই থাকবে না।
সেপ্টেম্বরে কমিটি হচ্ছে কি না ? এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের একজন শীর্ষ স্থানীয় নেতা এই প্রতিনিধিকে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে সেপ্টেম্বরে এসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি গঠন করবেন। এ নির্বাচনের জন্য আওযামী লীগ প্রস্তত রয়েছে। তবে নির্বাচনী কৌশল সম্পর্কে দলীয়ভাবে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিবেন আমরা তাই সানন্দে গ্রহন করবো।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইর্য়কে আসলে প্রতিবারই আওয়ামী লীগের নেতৃত্বে ‘সর্বজনীন নাগরিক সংবর্ধনা কমিটি’ গঠন করা হয়। এবারও সেই কমিটি গঠন করা হবে। এই কমিটি গঠন নিয়ে দলের মধ্যে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং কেউ যাতে বিদ্রোহী না হতে পারে এ জন্য খুব সতর্ক অবস্থানে রয়েছে বর্তমান কমিটি। কারণ এই সার্বজনীন কমিটি গঠন করতে অতিতের অসন্তোষ, ক্ষোভ ও অভিমানের ইতিহাস থেকে শিক্ষা নিয়েই এবার কমিটি করা হবে বলে সুত্র জানায়। সেই লক্ষ্য নিয়ে এখন থেকেই ড. সিদ্দিকুর রহমান ‘হোম ওয়াক’ করছেন বলে আভাস পাওয়া গেছে। শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা কমিটি কোন আদলে হবে, কারা থাকবেন নেতৃত্বে, কাদেরকে মঞ্চে বসানো হবে- এসব নিয়ে এখন থেকেই নিউইয়র্কের রেষ্টুরেন্টে আওয়ামী পরিবারের ‘চা-পার্টি’ জমে উঠেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV