সেরা স্কুলে ভর্তি : মামুন’স টিউটোরিয়ালের অসামান্য কৃতিত্ব
Specialized হাই স্কুলে বিশেষ সাফল্যে আনন্দের বন্যা বইছে বাঙালী কমিউনিটিতে। অনেকে পরিচিতজনের মধ্যে মিষ্টি বিতরণ করছেন। নিউইয়র্ক সিটির সেরা ৯টা হাইস্কুলে ভর্তি পরীক্ষা হয়েছে ২৬ ও ২৭ অক্টোবর। এ পরীক্ষায় অংশ নেয় সিটির মিডল হাইস্কুলের মেধাবী ছাত্রছাত্রীরা। এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় ১০ মার্চ সোমবার। হাই স্কুলগুলো হচ্ছেÑ ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন, ল্যাটিন, ব্রুকলিন টেক, লাগোর্ডিয়া হাইস্কুল অব মিউজিক এন্ড আর্ট, সিটি কলেজের ম্যাথ, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, লিহম্যান কলেজে হাইস্কুল অব আমেরিকান স্টাডিজ, ইয়র্ক কলেজে কুইন্স হাই স্কুল অব সায়েন্স, স্ট্যাটেন আইল্যান্ড টেকনিক্যাল হাইস্কুল ও ম্যানহাটানের স্টাইভাসেন্ট হাইস্কুল।
প্রতি বছরই এ পরীক্ষায় বাংলাদেশী বংশোদ্ভূতরা অসাধারণ সাফল্য প্রদর্শন করে আসছে। সেরা হাইস্কুলে ভর্তির যোগ্যতা অর্জনে নিউইয়র্ক সিটিতে যে কটি টিউটরিয়াল কাজ করছে তার অন্যতম হচ্ছে মামুন’স টিউটোরিয়াল, স্কলাস্টিকা টিউটোরিং সেন্টার, ম্যাথ ম্যাটারস, ‘খান’স টিউটোরিয়াল।
Specialized ড হাই স্কুলে ভর্তি পরীক্ষায় মামুন’স টিউটোরিয়ালের অসামান্য কৃতিত্ব
২০১৩ সালের অক্টোবরে অনুষ্ঠিত SHSAT পরীক্ষায় ব্রঙ্কসের স্বনামধন্য মামুন’স টিউটোরিয়াল আশাতীত সাফল্য অর্জন করেছে। এ টিউটোরিয়াল থেকে এবছর অনধিক ৩০জন ছাত্র-ছাত্রী নিউইয়র্কের Specialized High School যেমন Stuyvesant High School, Bronx Science High School, Brooklyn Tech High School, Brooklyn Latin High School, American Studies High School Ges City College Science & Engineering High School-এ ভর্তির কৃতিত্ব অর্জন করে।
ব্রঙ্কসের পার্কচেস্টারে ২০১০ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মামুন’স টিউটোরিয়াল আজ সাফল্যের চূড়ান্ত শিখরে উপনীত। গুণগতমান অক্ষুন্ন রাখার প্রাণান্তকর প্রচেষ্টার ফলশ্রুতিতে বিগত চার বছরেরও কম সময়ে ক্রমবর্ধমান ছাত্র-ছাত্রীদের চাহিদা পূরণে টিউটোরিয়ালের ব্যপ্তি কয়েকগুণ বাড়াতে বাধ্য হন এ প্রতিষ্ঠানের কর্ণধার শেখ আল মামুন।
উল্লেখ্য জনাব শেখ আল মামুন Westchester County’র ঐরময High School-এ শিক্ষকতার দশম বছরে পদার্পন করেন। যিনি The City University of New York-এ Math-এর প্রভাষক হিসাবেও যোগ দিয়েছেন।
তিনি Pure Mathematics এবং Math Education-এ উক্ত University থেকে এম.এ এবং এম.এস. ডিগ্রী অর্জন করেন। জনাব মামুন তার এ প্রতিষ্ঠানের গুণগত মান রক্ষার পাশাপাশি অধীনস্থ শিক্ষকমন্ডলীর মান উন্নতির নিয়মিত পর্যালোচনাও করে চলেছেন। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে টিউটোরিয়ালের ক্রমবর্ধমান ধারার সাথে সাথে আরো অধিক সংখ্যক ছাত্র-ছাত্রী উন্নততর High School গুলোতে ভর্তির সুযোগ পাবে। সাম্প্রতিক সময়ে Mr. Scott নামে Certified ইংরেজী শিক্ষক এ প্রতিষ্ঠানে যোগ দিয়ে Special English শিক্ষা প্রদান করছেন।
মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন বাঙালি কম্যুনিটির নতুন প্রজন্মের সন্তানদের উন্নত শিক্ষার সঠিক দিক নির্দেশনা দেবার লক্ষ্যে যে কোনো পরামর্শের জন্য তার সাথে ফোনে ৯১৭-৫৬১-১০৯০ অথবা ৩৪৭-৬৫৭-০৫৩০-এ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
স্কলাস্টিকা টিউটোরিং সেন্টার
প্রতি বছরের মত এবারও স্কলাস্টিকা থেকে প্রচুর ছাত্র-ছাত্রী নিউইয়র্ক সিটির বিভিন্ন Specialized হাই স্কুলে ভর্তির সুুযোগ পেয়েছে। তাদের মোট ২৬ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৬ জন স্টাইভেসান্ট, ৫ জন ব্রঙ্কস সাইন্স, ৯ জন ব্রুকলিন টেক এবং ৩ জন ইয়র্ক সাইন্স হাই স্কুলে সুুযোগ পেয়েছে।
স্কলাস্টিকা টিউটোরিং সেন্টারের এবারের ব্যাপক সাফলের রেজা রশীদ ও ফাহমিদা খান ঝুমা সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদেরকে অভিনন্দন জানিয়েছেন।
বোর্ড অব এডুকেশন সূত্র থেকে জানা গেছে, এবারো সেরা হাইস্কুলে ভর্তির যোগ্যতা অর্জনকারীদের শীর্ষে রয়েছে শ্বেতাঙ্গ এবং এশিয়ান। হিসপ্যানিকের হার ৭% এবং কৃষ্ণাঙ্গ হচ্ছে ৫%। অষ্টম গ্রেডের ৭৭ হাজার ছাত্রছাত্রীর ৮৪%-এ পরীক্ষায় অংশ নেয়।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








