Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

সৈয়দ আশরাফ স্মরণে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র শোকসভা

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: January 23, 2019 | 5:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের বৃহত্তম ও ঐতিহ্যবাহী সামাজিক- সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইনকের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি মো: আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্ট ও পার্টি হলে গত ২০ জানুয়ারী রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: এনামুল হক।
সৈয়দ আশরাফ স্মরণ সভায় বক্তারা তাঁর কর্মময় জীবন এবং খুব কাছে থেকে দেখা কিশোরগঞ্জ বাসীরা তাঁর স্মৃতিময় জীবনের নানা দিক তুলে ধরেন। বক্তারা, সৈয়দ আশরাফের সরল জীবন যাপন, নির্লোভ, পরোপকারী, সৎ সজ্জ্বন, নির্ভীক অকুতোভয় একজন গেরিলা মুক্তিযোদ্ধাকে সারা বাংলাদেশের একজন আদর্শ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জসহ সমগ্র দেশের মানুষের যে অন্তিম ভালবাসা পেয়েছেন তা সৎ রাজনীতিবিদদের জন্য অনুকরণীর হয়ে থাকবেন। সভায় দোয়া পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব হেলাল উদ্দিন আহমদ।

আশরাফ স্মরণ সভায় স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ট্রাস্টিবোর্ড মেম্বার জনাব হাবিব রহমান হারুন, উপদেষ্টা মো: আব্দুল রাজ্জাক, উপদেষ্টা বাবু তারক পন্ডিত, উপদেষ্টা শহীদুল হাসান, সহ সভাপতি হুমায়ূন কবীর, সহ সভাপতি মো: ইমরুল হাসান, সাধারণ সম্পাদক মো: এনামুল হক, সহ সাধারণ সম্পাদক মো: জাবির হোসেন তাকবীর, সহ সাধারণ সম্পাদক মহিবুর রশিদ সুজন, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল আলীম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর জামিল দীপু, সাংস্কৃতিক সম্পাদক মো: গোলাম হায়দার শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক বাবু তপন বিশ্বাস, কার্যকরী সদস্য আশরাফুল ইসলাম হিমেল ও কার্যকরী সদস্য মো: সাইফুল ইসলাম প্রমুখ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV