Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

সৌদিতে আকামার মেয়াদ বাড়ছে ৫ বছর

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: November 25, 2014 | 8:19 AM

সৌদিতে অভিবাসীদের বসবাসের অনুমোদন (আকামা) এক বছরের পরিবর্তে পাঁচ বছর করার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে দেশটির সরকার। আর এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বিদেশি বিনিয়োগকারী আর অভিবাসী কর্মীরা। তারা বলছেন, এ পদক্ষেপ সৌদি আরবের অর্থনৈতিক প্রগতিকে ত্বরান্বিত করবে। এ খবর দিয়েছে আরব নিউজ। পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহিয়া বলেছেন, আকামা নামটি পরিবর্তন করে ‘রেসিডেন্ট আইডি’ করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে পরিকল্পনা রয়েছে এর বৈধতা পাঁচ বছর পর্যন্ত বর্ধিত করার জন্য। এ প্রস্তাবটি অচিরেই বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, এছাড়াও সৌদি পাসপোর্টের মেয়াদ ১০ বছর পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। পাসপোর্ট বিভাগের মক্কা এলাকার মুখপাত্র কর্নেল মোহাম্মদ আল হুসেইনের সঙ্গে আরব নিউজ যোগাযোগ করলে তিনি জানান, ৫ বছরের আকামা কবে নাগাদ বাস্তবায়ন হবে সে বিষয়ে বিস্তারিত তিনি অবগত নন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নাইম অনুমোদন দেয়ার পরই প্রস্তাবটি বাস্তবায়ন শুরু হবে। ইরাম গ্রুপের সিএমডি সিদ্দিক আহমেদ বলেন, আকামা ৫ বছর বর্ধিত করা হলে তা অভিবাসী কর্মীদের কাজের নিরাপত্তা দেবে। এছাড়াও বিদেশী বিনিয়োগকারীরা সৌদিআরবে বিনিয়োগে আরও আগ্রহী হবে বলে তিনি অভিমত দেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ