Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

সৌদি আরবের কিংডম টাওয়ার: বিশ্বের সবচেয়ে বড় ভবন হবে

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: February 22, 2013 | 10:56 PM

 কিংডম টাওয়ারের মডেলকিংডম টাওয়ারের মডেলIIII

ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় ভবন হিসেবে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় নির্মিত হতে যাচ্ছে কিংডম টাওয়ার। এর উচ্চতার দৈর্ঘ্য হবে এক কিলোমিটার (৩২৮০ ফুট)। ডেইলি মেইলের খবরে বলা হয়, প্রায় ৯ হাজার কোটি টাকার কিংডম টাওয়ার নির্মাণ প্রকল্পের দরপত্রে জয়ী হয়েছে লন্ডন ভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান মেইস। মেইস এর আগে পূর্ব ইউরোপরে সবচেয়ে বড় স্থাপনা দ্য শার্ড নির্মাণ করেছে। কিংডম টাওয়ার অনেকটা দেখতে শার্ডের মতো হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। একই নির্মাতা প্রতিষ্ঠান ও একই আকৃতিতে হবে বিধায় এটাকে বলা হচ্ছে ‘দ্য সৌদি শার্ড’। ২০১৮ সালে শেষ হবে কিংডম টাওয়ারের নির্মাণ কাজ। মেইসের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারের ভিত্তিতে আরেকটি বৃটিশ নির্মাতা কোম্পানি এইচসি হ্যারিস নির্মাণ করবে এটি। প্রায় ৫ লাখ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত হবে কিংডম টাওয়ার। এটি ইউরোপের শার্ড টাওয়ার থেকে চারগুণ বড় হবে। লোহিত সাগরের বহিঃদৃশ্য সম্পন্ন শার্ড টাওয়ার উচ্চতায় ও সব দিক দিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ভবন দুবাইর বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে। বুর্জ খলিফার উচ্চতা ২৭১৭ ফুট। এটির উচ্চতা  হবে ৩২৮০ ফুট। কিংডম টাওয়ার হবে মূলত বিলিয়ন ডলারের মালিক সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ১৩শ’ কোটি পাউন্ড ব্যয়ে উত্তর জেদ্দায় পুনঃউন্নতকরণ প্রকল্পের একটি অংশ। পুরো স্থাপনাটির নকশা ডিজাইন করেছে যুক্তরাষ্ট্রের ফার্ম আন্দ্র্রিয়ান স্মিথ ও গর্ডন গিল আর্কিটেকচার। ভবনটিতে সেকেন্ডে ১০ মিটার বেগে যেতে পারে এমন ৫৯টি লিফট থাকবে। সেখানে থাকবে একটি ফাইভস্টার হোটেল।মানবজমিন/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ