Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

সৌদি আরবে নতুন প্রাণঘাতী ভাইরাস একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: March 13, 2013 | 7:53 PM

সার্স প্রজাতির একটি নতুন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এক ব্যক্তি মারা গেছে। নতুন এ ভাইরাসটিতে বিশ্বে এ পর্যন্ত ১৫ জন আক্রান্ত হয়েছে আর এদের মধ্যে এ পর্যন্ত ৯ জন মারা গেছে। মঙ্গলবার সার্স ধরনের রোগ ছড়িয়ে পড়ার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানাতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব কথা জানিয়েছে। ডব্লিউএইচও জানায়, ২৪ ফেব্রুয়ারি ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে নোবেল করোনাভাইরাস (এনসিওভি)-এর লক্ষণ ধরা পড়ে এবং ২ মার্চ তিনি মারা যান। সাধারণ সর্দি-ঠাণ্ডা যেসব ভাইরাসের কারণে হয়ে থাকে, এনসিওভি সেই পরিবারেরই সদস্য। এই পরিবারের ভাইরাসগুলোর মধ্যে প্রাণঘাতী একটি ভাইরাসের কারণে মারাত্মক শ্বাস-প্রশ্বাসজনিত রোগ সার্স হয়ে থাকে। ২০০৩ সালে এই রোগ এশিয়া অঞ্চলে প্রথম ধরা পড়ে। তবে নতুন এই ভাইরাসটি পুরোপুরি সার্স ভাইরাসের মতো নয়, কিন্তু সার্স ভাইরাস ও বাদুরের মধ্যে পাওয়া অন্যান্য করোনাভাইরাসের মতোই প্রায়। গত সেপ্টেম্বরে ডব্লিউএইচও প্রথম নতুন এই ভাইরাসটির বিষয়ে আন্তর্জাতিক সতর্কতা জারি করে। ওই সময় সৌদি আরব থেকে যুক্তরাজ্যে আসা কাতারের এক নাগরিক ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে এটি প্রথম দৃষ্টিগোচর হয়। এনসিওভি ভাইরাসে আক্রান্তের লক্ষণগুলোর মধ্যে তীব্র শ্বাস-প্রশ্বাসজনিত অসুস্থতা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট উল্লেখযোগ্য। ‘প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, আক্রান্ত ব্যক্তি এর আগে এনসিওভিতে আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে আসেনি, এছাড়া অন্য বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে’, বলে ডব্লিউএইচও জানিয়েছে। এনসিওভিতে আক্রান্ত ১৫ জনের মধ্যে ৯ জনই মারা গেছে, যাদের অধিকাংশই মধ্যপ্রাচ্যের অথবা মধ্যপ্রাচ্য থেকে ঘুরে আসা মানুষ।রয়টার্স/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ