Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সৌদি আরবে শ্রম ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১ লাখ ২০ হাজার প্রবাসী গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: December 2, 2017 | 2:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : শ্রম ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক লাখ ১৯ হাজার ৮৫০ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবে চলমান ‘এ নেশন উইদাউট এ ভায়োলেটর’ অভিযানের আওতায় গত এক বছরে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬৭ হাজার ৭৭০ জনকে অভিবাসন আইন লঙ্ঘন, ১৯ হাজার ৭০৯ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন, ৩০ হাজার ৯৫৬ জনকে শ্রম আইন লঙ্ঘন এবং এক হাজার ৪২৫ জনকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার জন্য গ্রেফতার করা হয়েছে।

অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টাকারীদের মধ্যে ৭৮ শতাংশ ইয়েমেন, ২১ শতাংশ ইথিওপিয়া ও ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালায়।

এর আগে গত সপ্তাহে মক্কা থেকে একই অভিযোগে ২৯৬ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া আইন লঙ্ঘনের অভিযোগে আসির থেকে ৪৩৮ জন, রিয়াদ থেকে ১০৪ জন, আলখোবার থেকে ১৬১ জনকে গ্রেফতার করা হয়। সূত্র: আরব নিউজ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV