Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে আওয়ামী লীগের সমাবেশ সোমবার

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: January 3, 2015 | 8:46 PM

নিউইয়র্ক : দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় জনমত গঠন এবং জামাত-শিবির নিষিদ্ধ করার দাবিতে আগামী সোমবার ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনসমুহ। গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটস পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত ‘বিজয় সমাবেশে’র সার্বিক প্রস্তুতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে দলীয় নেতৃবৃন্দ এ কথা জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. সিদ্দিকুর রহমান, সাজ্জাদুর রহমান সাজ্জাদ এবং নিজাম চৌধুরী।
লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী মধ্য আয়ের, আধুনিক ডিজিটাল দেশ হিসাবে গড়ে তোলার এক ঐতিহাসিক অভিযাত্রা শুরু করেছেন। গুটিকয়েক আলবদর রাজাকার এবং তাদের দোসর জামায়াত-বিএনপি ব্যতীত গোটা দেশবাসী তার এই অভিযাত্রায় সম্পৃক্ত।
সংবাদ সম্মেলনে বলা হয়, শুরু থেকে জামায়াত-শিবির ও তাদের দোসর বিএনপি বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করা এবং যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমকে ভ-ুল করার জন্য বিগত বছরের পুরো সময়টাই তথাকথিত আন্দোলনের নামে জ্বালাও, পোড়াও এবং মানুষ হত্যার উম্মাদনায় মেতে ওঠে। তাদের এই নারকীয় হত্যা ও ধ্বংসযজ্ঞ ৭১-এর মুক্তিযুদ্ধের বিভীষিকাকেও হার মানায়। পাশাপাশি আন্তর্জাতিকভাবে কোটি কোটি টাকা খরচ করে কিছু ফরমায়েসি সাংবাদিক, আইনজীবী ও লবিস্ট ফার্ম নিয়োগ করে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমকে ভ-ুল করার উপচেষ্টা চালায়, যা অদ্যাবধি অব্যাহত আছে।সংবাদ সম্মেলনে এই সকল যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী কর্মকা-ের দায়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে এই সকল দেশবিরোধী ষড়যন্ত্র যথাযথভাবে মোকাবেলা করার জন্য জনমত গঠন করার লক্ষ্যে আগামী ৫ জানুয়ারি সোমবার বর্তমান সরকারের প্রথম বছর পূর্তির দিনে ওয়াশিংটনস্থ ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে নিউইয়র্কসহ অন্যান্য স্টেটে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো তাদের নিজস্ব ব্যানারে সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের বিশ্বাস এই সমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ। আমাদের উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র সরকারের কর্তাব্যক্তিদের কাছে বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরে জনমত তৈরি করা এবং যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বনকারী ব্যক্তিদের কূটকৌশল, চক্রান্ত মোকাবেলা করা। সংবাদ সম্মেলনে বলা হয়, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে প্রবাসীদের যে দ্ব্যর্থহীন সমর্থন রয়েছে সে কথাও মার্কিন প্রশাসনকে অবহিত করা হবে। কমপক্ষে এক হাজার প্রবাসীর সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে আওয়ামী পরিবারের লোকজন মাঠে রয়েছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সমাবেশে সর্বস্তরের প্রবাসীর সমাগম ঘটাতে নিউইয়র্ক, নিউজার্সী, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন মেট্রো এলাকায় জনসংযোগ শুরু হয়েছে।
এক প্রশ্নের জবাবে ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজেনা সম্পর্কে সৈয়দ আশরাফুল ইসলাম যে সব মন্তব্য করেছেন তা বাংলাদেশ আওয়ামী লীগের অথবা সরকারের কোন বক্তব্য নয়, তা একান্তভাবেই সৈয়দ আশরাফের বক্তব্য।’

এর আগে গত রোববার সন্ধ্যায় এক প্রস্তুতি সভায় মিলিত হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র যুবলীগের নেতৃবৃন্দ। এ সময় ৫ জানুয়ারির কর্মসূচিকে সর্বাত্মক সফল করতে সকল অঙ্গরাজ্যের নেতাকর্মীদের যথাসময়ে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। এ সভায় নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সাজ্জাদুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ব্রঙ্কসে টাউন হল মিটিং
গত রোববার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ব্রঙ্কসের মেহমান রেস্টুরেন্টে আগামী ৫ জানুয়ারি সোমবার ইউএসএ স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউসের সামনে বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার ও বিচারের রায়কে কার্যকর করার ও বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করনের সমর্থনে সমাবেশকে সফলও সার্থক করার লক্ষ্যে টাউন হল মির্টিংয়ের আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা তোফায়েল আহমদ চৌধুরী। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ এবং তাকে সহযোগিতা করেন নিউইয়র্ক স্টেট যুব লীগের সভাপতি জামাল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বশারত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, প্রবাস কল্যাণ সম্পাদক সোলায়মান আলী।
আগামী ৫ জানুয়ারি ওয়াশিংটনের সমাবেশকে সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন সিরাজউদ্দিন আহাম্মদ সোহাগ, মামুন আহমেদ, কামরান আহমেদ, কফিল চৌধুরী, মোহাম্মদ শাহীন কামাল, লুুৎফর রহমান, নুরুল ইসলাম, জামাল আহম্মেদ, সাদেক হোসেন, শফিক আহম্মদ, রবিউল ইসলাম, রেজা আবদুল্লা স্বপন, শিপু চৌধুরী, বশির খান, শেখ দিলদার হোসেন, প্রফেসর মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন ও জকি চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি সিদ্দিকুর রহমান ও প্রধান বক্তা সাজ্জাদুর রহমান সাজ্জাদ ব্রঙ্কসবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ৫ তারিখের ওয়াশিংটনের সমাবেশে অংশগ্রহণের জন্য দুটি বাস ব্রঙ্কসের পার্কচেস্টারের নিরব রেস্টুরেন্টের সামনে এবং নর্থ ব্রঙ্কস ২০৫ স্ট্রিট বেইন ব্রিজ থেকে সকাল ৭টায় যাত্রা শুরু করার ঘোষণা দেন।

জাসদের নেতাকর্মীর প্রতি আহ্বান
৫ জানুয়ারি স্টেট ডিপার্টমেন্টের ওয়াশিংটনের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য যুক্তরাষ্ট্র জাসদের প্রত্যেক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র জাসদ সাধারণ সম্পাদক নূরে আলম জিকু

গণতন্ত্রের বিজয় দিবসের প্রথমবার্ষিকী রোববার
আগামী ৪ জানুয়ারি রোববার সন্ধ্যা ছয়টায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ও ১৯টি সংগঠনের সহযোগিতায় যৌথভাবে পালিত হবে আওয়ামী লীগ সরকারের ১ম বর্ষ পূর্তি উপলক্ষে ‘গণতন্ত্রের বিজয় দিবসের প্রথম বার্ষিকী’।
জ্যাকসন হাইটস খাবারবাড়ি চায়নিজ রেস্তোরাঁয় এদিন এ উপলক্ষে সমাবেশের আয়োজন করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাথে মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগ, যুক্তরাষ্ট্র কৃষকলীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ, আওয়ামী আইনজীবী পরিষদ, যুক্তরাষ্ট্র পেশাজীবী সমন্বয় পরিষদ, শেখ হাসিনা মঞ্চ, স্বাধীনতা চেতনা মঞ্চ, বঙ্গমাতা পরিষদ, বাংলাদেশ আওয়ামী ফোরাম, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ, বৃহওর চট্টগ্রাম আওয়ামী ফোরাম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগ, স্বদেশ ফোরাম ও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্নেজ অব বাংলাদেশ জেনোসাইড ’৭১।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV