স্পর্শে মানুষ চিনবে স্মার্টফোন!
টাচস্ক্রিন I পাসওয়ার্ডের যুগ যে অচল হতে চলেছে গুগলের কর্মকর্তারা তা আগেই জানিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল গবেষক নতুন এক ধরনের সফটওয়্যার তৈরি করেছেন যা স্মার্টফোন ও ট্যাবলেটের টাচস্ক্রিনে ব্যবহারকারীর স্পর্শ শনাক্ত করতে পারবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিউ সায়েন্টিস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেদের তৈরি এ সফটওয়্যারটির নাম ‘সাইলেন্ট-সেন্স’। তাঁদের দাবি, ৯৯ শতাংশ ক্ষেত্রে এ সফটওয়্যার সঠিক ব্যবহারকারীকে চিনতে পারে।
ফোনের বিল্টইন সেন্সর ব্যবহারকারীর স্মার্টফোনে স্পর্শ করার ও চাপ দেওয়ার ধরন, সময়, আঙুলের আকার, অবস্থান প্রভৃতি তথ্য রেকর্ড করে এবং ব্যবহারকারীর স্পর্শ শনাক্ত করে স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








