Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

স্প্রিং ভ্যালিতে কুকুরের ভয়াবহ আক্রমণের শিকার তিন বছরের শিশু

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: April 21, 2017 | 3:03 PM

মাহাদী আহ্মেদ : যুক্তরাষ্ট্রের স্প্রিং ভ্যালীতে রাস্তায় খেলাধুলারত অবস্থায় তিন বছরের একটি শিশু পিটবুল জাতের একটি কুকুরের আক্রমনের শিকার হয়েছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে দেখা যায় রাস্তায় খেলাধুলারত অবস্থায় থাকা শিশুদের মধ্য থেকে হঠাৎ করে একটি শিশুকে কুকুরটি অতর্কিত আক্রমন করে বসে।

ভয় পেয়ে অন্য শিশুরা পালিয়ে যায়। আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে কুকুরটির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তোলা একটি ছবি থেকে দেখা যায় শিশুটির মুখোমন্ডলের বাম অংশে একাধিক কামড়ের দাগ।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটিকে রিলিজ করে দেওয়া হয়েছে। হাডসন ভ্যালীর অর্থোডক্স জিউইশ পাবলিক আফেয়্যার্স কাউন্সিল জানিয়েছে, শিশুটি একটি ইহুদি পরিবারের। অর্থোডক্স জিউইশ পাবলিক আফেয়্যার্স কাউন্সিল দাবি করেছে, পিটবুল কুকুরটির মালিক সম্প্রতি একাধিক বার তার কুকুরটিকে গলার কলার খোলা অবস্থায় রেখেছিলো। আক্রমনের ঘটনাটির পর কুকুরটিকে তার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: ডেইলি মেইল/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ