Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

স্বল্পপুজির ব্যবসা শুরুর কৌশল জানাতে সেমিনার ২৮ জুন

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: June 6, 2018 | 9:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :  বাংলাদেশে স্বল্প পুজিতে কিভাবে ব্যবসা শুরু করা যায়, এবং সেটা কিভাবে টিকিয়ে রেখে উত্তরোত্তর বৃদ্ধি করা যায়, সে বিষয়ে একটি সেমিনারের আয়োজন করেছেন প্রবাসী একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রথম ভেনচার। ২৮ জুনে অনুষ্ঠিতব্য এই সেমিনারের নাম দেয়া হয়েছে টেক আড্ডা। যুক্তরাষ্ট্র প্রবাসী দুজন আর ব্রিটেন এর একজন বাংলাদেশী বংশোদ্ভু প্রযুক্তি উদ্যোক্তা মিলেই, প্রথম ভেনচার নামক উদ্যোগটির জনক।

গ্রামের রোগীদের ডাক্তার দেখানোর পূর্বে বিভিন্ন ডাক্তার এর বায়োডাটা পরিক্ষা, অগ্রিম সাক্ষাৎ সময় ঠিক করা, এবং রোগীর প্রেসক্রিপশ অনুযায়ী ন্যায্য মূল্যে তার ঔষধের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য ওয়েস সাইট ডাক্তার-ই.ডট কম এমন-ই একটি উদ্যোগ যেটি সিলেটে প্রত্যন্ত অন্চলে কাজ শুরু করেছে এরি মধ্যে। প্রথম ভেন্চার এর আরেকটি উদ্যোগ, অনলাইনে নির্ভরযোগ্য টিউটর খোজার সাইট, টিউটার-ই ডট কম। এটিও স্বল্প পুজির একটি প্লাটফর্ম। এর অন্য একটি হলো কাজটাজ.ডট কম। যার মাধ্যমে, বাসা বাড়ির হাতের কাজের লোক, বিদ্যুৎ কর্মী, মিস্ত্রি, বাথরুম মিস্ত্রী, অথবা অন্য সকল খুচরা কাজের দক্ষ সেবাদানকারীদের প্লাটফর্ম। এই তিনটি উদ্যোগ কে সম্প্রসারণ করলে, বাংলাদেশে কিভাবে সত্যিকার অর্থেই প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান বাড়বে সেটা নিয়েই বিস্তারিত ধারণা দেয়া হবে এই সেমিনারে।

উদ্যোক্তারা জানিয়েছেন, প্রবাসে থেকেও বাংলাদেশে নতুন ব্যাবসায়িক উদ্যোগ যারা শুরু করতে চান, তাদেরকে স্বল্প পুজিতে কিভাবে ভাল প্রতিষ্ঠান দাড় করানোয় সহযোগীতা করা যায় সেটার উদ্দেশ্যেই মূলত এই তিনটি প্রতিষ্ঠান পরিক্ষামূলক ভাবে চলছে। এমন আরো অনেক উদ্যোগের ধারনা এবং তার কার্যকারীতা নিয়েই পরষ্পরের মত বিনিময় হবে।

উপস্থিত থাকার জন্য নাম নিবন্ধন করতে বলা হয়েছে : https://goo.gl/forms/0I3YJUrgbXGrSnKt1 এই ঠিকানায়
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV