স্বল্পভাষী পুরুষে নারীর মুগ্ধতা
হলিউডের প্রয়াত চলচ্চিত্র তারকা মেরিলিন মনরোর মতো অনেক নারীর পছন্দের তালিকায় আছেন স্বল্পভাষী পুরুষ I দৃঢ়তাপূর্ণ ও নির্বাক আচরণের মধ্য দিয়ে একজন পুরুষ নারীর মন জয় করতে পারেন—হলিউডে এমন কথার প্রচলন রয়েছে। এ ব্যাপারে কানাডার একদল ভাষাবিদও সম্প্রতি একমত প্রকাশ করেছেন। তাঁদের জরিপ বলছে, বাগাড়ম্বরপূর্ণ ভাষায় অভ্যস্ত পুরুষেরা তুলনামূলক কম আকর্ষণীয়।
প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বলা হয়, গড়পড়তা সংক্ষিপ্ত শব্দ ও বাক্যের সমন্বয়ে কথা বলতে অভ্যস্ত পুরুষেরা নারীর কাছে তুলনামূলক বেশি পছন্দনীয়। গবেষকেরা মনে করেন, কথা বলার সময় নারীরা সাধারণত কখনো প্রয়োজনে কখনো অপ্রয়োজনে বাড়তি শব্দের ব্যবহার করে থাকেন। আর তাই বিপরীত লিঙ্গের ক্ষেত্রে তাঁরা উল্টো আচরণ বা অভ্যাস
আশা করেন। ফলে কথাবার্তায় শব্দের সংক্ষিপ্ত ব্যবহার একজন পুরুষকে আরও বেশি পুরুষোচিত ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। তবে কেবল বিদেশি ভাষা ব্যবহারের ক্ষেত্রেই এ ব্যাপারে ব্যতিক্রম লক্ষ করা যায়।
জরিপে কানাডার একদল শিক্ষার্থী অংশ নেন। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক মোলি ব্যাবেল বলেন, ‘আমাদের কণ্ঠস্বর এক বিস্ময়কর নমনীয় মাধ্যম, যা ব্যবহার করে আমরা ভিন্ন ভিন্নভাবে নিজেদের ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারি।’ টেলিগ্রাফ।প্রথম আলো
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








