স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে মুক্তিযুদ্ধের ১২ নং সেক্টর ঘোষনার দাবী গাঙচিল’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে মুক্তিযুদ্ধের ১২ নং সেক্টর ঘোষনার দাবী জানানো হয় নিউইয়র্কের গাঙচিল’র এ আসর থেকে। গত ৩রা ডিসেম্বর প্রবাসের অন্যতম সাহিত্য-সংস্কৃতি চর্চা বিষয়ক সংগঠন গাঙচিল সাহিত সংস্কৃতি পরিষদ আয়োজিত ৮২তম নিয়মিত আসরটি মহান বিজয় দিবসের উপর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন প্রবীন সাংবাদিক, নাট্যকার, গীতিকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতিকবি নিখিল কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল এর প্রতিষ্ঠাতা খান শওকত, কমিউনিটি লিডার এম লিয়াকতআলী এবং রাজু আহমদ মোবারক। কবিতা পাঠ, সংগীত পরিবেশন এবংআলোচনায় অংশগ্রহণ করেন মমতাজ বেগম আলো, হেলেন পারভীন, রোকসানা বেগম, কানিজ আয়েশা, জুয়েল বৈদ্য, মোহাম্মদ সালেহউদ্দিন, সিদ্দিক চৌধুরী, রোবাইত তাবাচ্ছুম আলম, আলমগীর সরকার, সাবিনা ইয়াসমিন,
শাহাদাৎ হোসেন, রহিমা বেগম, ফরিদা ইয়াসমিন, আশরাফুর রহমান, মোহাম্মদ হক, মোহাম্মদশামসুউদ্দিন, নাছমুল হক খান, আবুল খায়ের, আনোয়ার হোসেন এবং আব্দুল মশিউর। মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টর রয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে ১২ নং সেক্টরের মর্যাদা প্রদান এর দাবী জানানো হয় এ আসর থেকে।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ