স্বামীর ধার মিটিয়ে দুঃখ নিয়ে মারা গিয়েছেন সুপাস্টার শ্রীদেবী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের প্রথম নারী অভিনেত্রী ও সুপাস্টার শ্রীদেবীর মৃত্যুর পর বেশকয়েকদিন কেটে গেলো। তার মৃত্যুর পর কম আলোচনা-সমালোচনা হয়নি। বাথটাবে ডুবে মারা যাওয়ার ঘটনা মেনে নিতে এখনো রাজি নন অনেকেই। কেউ কেউ এখনো মনে করেন শ্রীদেবীকে খুন করা হয়েছে। অনেকেই তার এই হঠাৎ চলে যাওয়া এখনও মেনে নিতে পারেননি। এর মধ্যেই শ্রীদেবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার মামা বেণুগোপাল রেড্ডি।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে বেণুগোপাল বলেন, আমরা শুনেছিলাম কয়েকটা ছবিতে শ্রীদেবীর স্বামী বনি কপূরের বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল। যা পূরণ করতে বনি শ্রীদেবীর সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন। যা নিয়ে শ্রীদেবী অত্যন্ত দুঃখিত ছিল। তবুও ও সব সময় হাসিমুখেই থাকার চেষ্টা করতো। সেই দুঃখটা নিয়েই চলে গেল।’
তিনি আরও বলেন, বনি একটি ছবি প্রযোজনা করেছিলেন, যা মুক্তি পায়নি। তখন থেকেই তাঁদের আর্থিক সমস্যা শুরু হয়। স্বামীর ধার মেটাতে নিজের সম্পত্তি বিক্রি করে দিয়েছিল শ্রীদেবী।
এদিকে বেণুগোপালের এই বিস্ফোরক সাক্ষাত্কারের পর বিভিন্ন প্রশ্ন উঠছে। সত্যি কি প্রযোজক স্বামীর আর্থিক ক্ষতির কারণে দুঃখে ছিলেন শ্রীদেবী ? সত্যিই কি তাঁর সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছিল? তবে এ বিষয়টি নিয়ে শ্রীদেবীর পরিবারের তরফ থেকে এখন পর্যন্ত কেউ কিছু বলতে রাজি হয়নি। এদিকে এধরনের তথ্য ছড়িয়ে পরার পর আবারো বলিউড পাড়ায় নানা আলোচনা শুরু হয়েছে। সূত্র: আনন্দ বাজার
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!