স্মৃতিশক্তি বাড়াতে ঘুমের ওষুধ!
ডেস্ক: ঘুমের ওষুধ স্বাভাবিক স্মৃতিশক্তি ফেরাতে ও তা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সাধারণভাবে চিকিৎসকরা ঘুমের যেসব ওষুধ তার ব্যবস্থাপত্রে লিখে থাকেন, সেগুলোর পদ্ধতিগত প্রয়োগের মাধ্যমে অভূতপূর্ব ফল পাওয়া সম্ভব। সমপ্রতি এক গবেষণায় এমন তথ্য বেরিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। বয়স্ক নারী-পুরুষ যারা স্মৃতিদৌর্বল্যে ভুগছেন বা মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তি, অ্যালঝেইমার্স ও সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নতুন এ তথ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকরা। তারা ঘুমের নতুন থেরাপি প্রয়োগ করে এ ধরনের রোগীদের স্মৃতিশক্তির অনেকটাই উন্নতি ঘটাতে পারবেন। স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি স্মৃতিশক্তি দুই ক্ষেত্রেই এ চিকিৎসা পদ্ধতি বেশ ভালভাবেই কাজ করবে বলে আশা করছেন তারা।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion