Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

স্যামসাং আনছে প্রযুক্তি চশমা

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: October 26, 2013 | 12:26 PM

গুগলের মতো প্রযুক্তি চশমা আনবে স্যামসাংস্মার্টফোন, স্মার্টওয়াচের পর এবার স্মার্টগ্লাস বা বিশেষ ধরনের প্রযুক্তি চশমা তৈরি করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।প্রযুক্তি চশমা তৈরির ক্ষেত্রে গুগলের পথই অনুসরণ করবে স্যামসাং কর্তৃপক্ষ। এর মধ্যেই বিশেষ প্রযুক্তি চশমা তৈরি করেছে গুগল, যা আগামী বছর নাগাদ বাজারে আসতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি স্মার্টগ্লাস তৈরির জন্য পেটেন্টে আবেদন করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের স্মার্টগ্লাসে থাকবে স্বচ্ছ লেন্স ও স্মার্টফোনের সঙ্গে সিনক্রোনাইজ করার নানা প্রযুক্তি। এতে বিশেষ ধরনের হেডফোন সংযুক্ত থাকবে, যাতে সহজে স্মার্টফোনের মতো কল আদান-প্রদান করা যাবে। এ চশমার লেন্সে বিভিন্ন তথ্য জানা ও নোটিফিকেশন পাওয়ার সুবিধাও থাকবে। তবে স্মার্টগ্লাসে কোন ধরনের অ্যাপ্লিকেশন চালানো যাবে, সে বিষয়ে কোনো তথ্য এখনো জানায়নি স্যামসাং। এদিকে স্মার্টগ্লাস কবে নাগাদ বাজারে আসবে, সে বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি প্রতিষ্ঠান। স্যামসাংয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটির ভবিষ্যত্ পণ্য সম্পর্কে আগেভাগে কিছু জানানো হবে না। তবে স্যামসাংয়ের প্রধান নির্বাহী জানিয়েছেন, স্মার্টফোনের পাশাপাশি পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে আনতে কাজ করছে স্যামসাং।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV