Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

হককথা সম্পাদকমন্ডলীর সভাপতি হাফিজুর রহমান স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: January 15, 2017 | 12:06 PM

নিউইয়র্ক (ইউএনএ): বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী, নিউইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক হককথা’র (নিউজ পোর্টাল হককথা.কম) প্রতিষ্ঠাতা ও সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমানের (৫৬) বিদেহী আতœার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারী শনিবার বাদ আসর (বিকেল সাড়ে তিনটা) জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ আল আরাফা মসজিদে (হিলসাইড এভিনিউ ও ১৮২ স্ট্রীট-এর কর্নার) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ দোয়া পরিচালনা করেন আল আরাফা মসজিদের ইমাম মওলানা সাঈদুর রহমান। খবর ইউএনএ’র।
বিশেষ দোয়ার আগে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আল আরাফা মসজিদ পরিচালনা কমিটির সভাপতির শফিক হাসান, সেক্রেটারী তরিকুল ইসলাম প্রমুখ। এসময় তারা মরহুম হাফিজুর রহমানকে এই মসজিদের নিয়মিত মুসল্লী ও ভালো মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি সর্বশেষ জুম্মার নামাজ আল আরাফা মসজিদেই আদায় করেন। এছাড়া এই মসজিদ প্রতিষ্ঠায় তার অবদানের কথাও স্বীকার করেন তারা। অনুষ্ঠানে মরহুম হাফিজুর রহমানের পরিবার ও নিকট আতœীয়, ঘনিষ্ট বন্ধু এবং প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক ও টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী সহ মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারী শুক্রবার অপরাহ্নে হাফিজুর রহমান ইন্তেকাল করেন। ৯ জানুয়ারী সোমবার দুপুরে লংআইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে ৮ জানুয়ারী রোববার বাদ আছর জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) মরহমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV