Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

হতাশা মানুষকে দ্রুত বুড়িয়ে দেয়

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: November 13, 2013 | 12:59 PM

ডেস্ক: হতাশা মানুষকে দ্রুত বুড়িয়ে দেয়। মানসিকভাবে তো বটেই, শারীরিকভাবেও। নেদারল্যান্ডের ভিইউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের নতুন এক গবেষণায় সেটাই প্রমাণিত হয়েছে। ওই গবেষণায় যুক্তরাষ্ট্রের গবেষকরাও অংশ নেন। তারা বলছেন, আমাদের শরীরের কোষের বয়স বাড়ার প্রক্রিয়া দ্রুততর হয় শুধু ক্ষণস্থায়ী কিংবা দীর্ঘস্থায়ী হতাশায় ভোগার ফলে। হতাশাগ্রস্ত মানুষের কোষসমূহের জৈবিক গঠনে দ্রুত নেতিবাচক পরিবর্তন হয়। ২,৪০৭ জনের ওপর এ গবেষণা পরিচালিত হয়। মলেকিউলার সাইকিয়াট্রি জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এর আগে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা দীর্ঘস্থায়ী হতাশা ও বিষণœতায় ভোগেন, তাদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যান্সার, ডায়াবেটিস, স্থূলতা ও হার্টের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। অবশ্য, কোন ব্যক্তির অস্বাস্থ্যকর লাইফস্টাইল বা জীবনযাপন প্রক্রিয়া ও শারীরিক পরিশ্রম না করাও এ রোগসমূহে আক্রান্ত হওয়ার জন্য অনেকটা দায়ী। ল্যাবরেটরিতে নানা পরীক্ষা-নিরীক্ষার পর গবেষকরা এখন মনে করছেন, আমাদের শরীরের কোষের ওপর নেতিবাচক ও ভয়াবহ প্রভাব ফেলে হতাশা। গবেষণায় অংশ নেয়া স্বেচ্ছাসেবীদের এক-তৃতীয়াংশেরও বেশি সম্প্রতি হতাশায় ভুগেছেন। এক-তৃতীয়াংশ স্বেচ্ছাসেবী অতীতে বড় ধরনের হতাশায় ভুগছিলেন। বাকি অর্থাৎ তৃতীয় দলটিকে থাকা স্বেচ্ছাসেবীরা কখনও হতাশাগ্রস্ত হননি। কোষের বয়স বাড়ার প্রক্রিয়াটি পরীক্ষার জন্য তাদের প্রত্যেকের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। সূক্ষ্ম কোষসমূহের বেশ গভীরে টেলোমেয়ারের গঠনে কি ধরনের পরিবর্তন হচ্ছে, ল্যাবরেটরিতে নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তা নির্ণয়ের চেষ্টা করেন গবেষকরা। কোষ বিভাজনে টেলোমেয়ারসমূহ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে আসে। টেলোমেয়ারের দৈর্ঘ্য নিরূপণের মাধ্যমেই কোষের বয়স বাড়ার প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া যায়। যারা যতো বেশি দিন হতাশাগ্রস্ত ছিলেন বা এখনও বিষাদগ্রস্ততায় ভুগছেন, তাদের টেলোমেয়ারের দৈর্ঘ্য ততো ছোট। অন্যদিকে, যারা কখনও হতাশায় ভোগেননি, তাদের টেলোমেয়ারের দৈর্ঘ্য স্বাভাবিক। যিনি তীব্র ও দীর্ঘস্থায়ী হতাশায় ভুগছেন, তাদের টেলোমেয়ারের দৈর্ঘ্য সবচেয়ে কম বলে প্রমাণিত হয়েছে। তাই সুস্থ, নিরোগ জীবনের পাশাপাশি দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে দুশ্চিন্তা, উদ্বেগ-উৎকণ্ঠা, হতাশা একেবারে ঝেড়ে ফেলুন।মানবজমিন 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV