Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র এর ইফতার ৩ এপ্রিল, বনভোজন ২০ আগস্ট

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: February 4, 2023 | 12:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর উপদেষ্টা ও কার্যকরী কমিটির যৌথসভা গত ২৯শে জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায়  পস্থিত ছিলেনউপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, সৈয়দ নজমুল হাসান কোবাদ, রমিজ উদ্দিন খান, তাজুল ইসলাম তালুকদা, ছুরত আলী মাষ্টার, সহ সভাপতি আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, সংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ টিপু, কার্যকরী সদস্য সাব্বির হোসেন, মোঃ শফি উদ্দিন তালুকদার ও শেখ মোস্তাফা কামাল প্রমূখ|

সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৩রা এপ্রিল ২০২৩ সোমবার ১১/১২ রামাদান হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের ইফতার মাহফিলের তারিখ ঘোষণা করা হয়। মোঃ তাজুল ইসলাম তালুকদারকে আহবায়ক, শেখ মোস্তফা কামালকে সদস্য সচিব, রুবেল মিয়াকে সমন্বয়কারী করে মাহফিলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়

আগামী ২০শে আগস্ট ২০২৩ রবিবার সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলার তারিখ ঘোষণা করা হয়। বার্ষিক বনভোজন ও মিলনমেলায় আতাউর রহমানকে আহবায়ক, এমডি দেলোয়ার হোসেন মানিকে সদস্য সচিব ও শফিউদ্দিন তালুকদার কে প্রধান সমন্বয়কারী করে বনভোজন ও মিলনমেলা উদযাপন কমিটি গঠন করা হয়।

উক্ত বনভোজন ও মিলনমেলার স্থান শীঘ্রই জানানো হবে। এতে সবাই সপরিবারে উপস্থিত থাকার জন্য অগ্রিম দাওয়াত জানানো হয়। শেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ