হবিগঞ্জ ডিষ্ট্রিক এসোসিয়েশন অব নিউজার্সির উৎসবমুখর বনভোজন
বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি : নিউজার্সির গ্যারেট মাউন্টেন-এর পিকনিক স্পট ২৩ জুলাই শনিবার পরিণত হয়েছিল প্রবাসী হবিগঞ্জ জেলাবাসীর মিলন মেলায়। এই দিন নিউজার্সির হবিগঞ্জ ডিষ্ট্রিক এসোসিয়েশন অব নিউজার্সি আয়োজন করে বনভোজন ও মিলন মেলা ২০১৬। প্রায় ৩ শতাদিক প্রবাসী হবিগঞ্জ জেলাবাসীর ঊপস্তিতে উৎসবমুখর পরিবেশে বনভোজন এর প্রথমার্ধে চলা নানা রকম ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল বিভিন্ন বয়সী বালক-বালিকাদের দৌড় প্রতিযোগিতা। পুরুষদের মধ্যে চলে ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা আর অন্যদিকে মেয়েদের মধ্যে চলে হাঁরি ভাঙ্গা ও পিলো পাস খেলা। দুপুরের জম্পেশ খানাদানার পর মুল মঞ্চের নাচ গানও জমে উঠে।
সর্বশেষে বনভোজন কমিটির সভাপতি এ কে মুজমদার ও সাধারণ সম্পাদক মোঃ রব্বানীর সার্বিক তত্বাবাধনে এবং দেওয়ান বজলুর পরিচালনায় আয়োজন করা হয় আলোছনা সভা, রাফেল ড্র ও বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের জন্য পুরুস্কার বিতরন পর্ব। হবিগঞ্জ ডিষ্ট্রিক এসোসিয়েশন অব নিউজার্সির উদ্যেগে ৪র্থ বারের মত আয়োজিত ওই বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজার্সি অঙ্গরাজ্যের ৩য় বৃহত্তম নগরী প্যাটারসনের দুই নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলম্যান বিশিষ্ট সমাজ সেবক দানবীর শাহীন খালিক। এসময় অন্যানদের মধ্যে উপস্তিত ছিলেন মোহাম্মদ আলাউদ্দীন, নেছার চৌধুরী অনু, মাস্টার বেনু লাল দে, ফুল মিয়া, নাসির উদ্দীন, হামিদ আহমেদ, হূমায়ুন চৌধুরী, বাসিত আমেদ,সৈয়দ রায়হান উত্তর আমেরিকা থেকে প্রকাশিত নিউজ ম্যাগাজিন ‘দিনবদল ‘-এর প্রধান সম্পাদক সেলিম আজাদ এবং সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, সাপ্তাহিক ঠিকানা–এর নিউজার্সি প্রতিনিধি মাশুক আহমাদ প্রমূখ ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ