হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গাদের দেখতে যাচ্ছেন বাংলাদেশে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশে রোহিঙ্গাদের দেখতে ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন। কূটনৈতিক সূত্রগুলো তার সফরের বিষয়টি নিশ্চিত করলেও সময়ক্ষণ জানাতে অপারগতা প্রকাশ করেন। জানানো হয়- গতকাল রাতে বা সোমবার দিনের শুরুতে তিনি ঢাকায় পৌঁছাচ্ছেন। বুধবার পর্যন্ত কক্সবাজারে কাটাবেন। সেখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও ইউএনএইচসিআর- এর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সূত্রগুলো অবশ্য এটাও বলছে, তার সফরসূচিতে শেষ পর্যন্ত পরিবর্তন আসতে পারে। বছরের পর বছর ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সঙ্গে কাজ করা জোলি সংস্থাটিতে ২০১২ সালের এপ্রিলে বিশেষ দূত হিসেবে যোগ দেন। মানবতার প্রতি সাড়া দিতে বিশ্বের দেশে দেশে গেছেন। শরণার্থীদের দুঃখগাথা তুলে ধরেছেন বিশ্ব ফোরামে। ব্যাপক মানুষের স্থানচ্যুতি বা বাস্তুচ্যুতিতে যে বৈশ্বিক সংকট যে জটিল হচ্ছে সেটি ইউএনএইচসিআর-এর প্রতিনিধি হিসেবে দুনিয়ার কাছে তুলে ধরছেন তিনি। ২০১২ সালের এপ্রিলে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হওয়ার আগে সংস্থাটিতে ২০০১ সাল থেকে শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন। বিরামহীনভাবে কাজ করে যাওয়া অ্যাঞ্জেলিনা জোলি প্রায় ৬০টির মতো মাঠ পর্যায়ের মিশন পরিদর্শন করেছেন। সক্ষম হয়েছেন নিজেকে বাস্তুচ্যুত বা শরণার্থীদের জন্য আন্তর্জাতিকভাবে প্রভাবকের পর্যায়ে নিতে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








